ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ১৯ জুন ২০২৫, ০৬:০০ এএম
আপডেট : ১৯ জুন ২০২৫, ০৯:১১ এএম
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে আইনজীবীর সঙ্গে ডিবি পুলিশের ধস্তাধস্তি

ময়মনসিংহ আইনজীবী সমিতি এলাকা থেকে মক্কেলের সঙ্গে আইনজীবীকেও নিয়ে যায় ডিবি পুলিশ। ছবি : সংগৃহীত
ময়মনসিংহ আইনজীবী সমিতি এলাকা থেকে মক্কেলের সঙ্গে আইনজীবীকেও নিয়ে যায় ডিবি পুলিশ। ছবি : সংগৃহীত

ময়মনসিংহ আইনজীবী সমিতি এলাকায় আইনজীবী ও ডিবি পুলিশের মধ্যে ধস্তাধস্তি হয়েছে। আইনজীবীর সামনে থেকে তার মক্কেলকে তুলে নিতে চাইলে এ ঘটনা ঘটে।

বুধবার (১৭ জুন) বিকেলে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সমনে এ ঘটনাটি ঘটে।

আইনজীবীর সঙ্গে ডিবির ধস্তাধস্তির ঘটনায় উপস্থিত লোকজন ভিডিও ধারণ করেন। ভিডিওতে দেখা যায়, আইনজীবীর মক্কেলদের টানাহেঁচড়া করছেন সাদা পোশাকের একদল পুলিশ সদস্য। ডিবি লেখা কোটি পরা কয়েকজন সদস্যও ছিলেন। আইনজীবী বাধা দিতে চাইলে তাকেও কয়েকজন আটকানোর চেষ্টা করা হয়। পরে আইনজীবীকে ধরে টেনে ডিবি কার্যালয়ের দিকে নিতে দেখা যায়।

আইনজীবী রাসেল তালুকদার বলেন, গৌরীপুরে একটি হত্যা মামলার শুনানি শেষে আইনজীবী সমিতির ১নং ভবনের সামনে গেলে সেখান সাদা পোশাকে ডিবি পুলিশের সদস্যরা মামলাটির আসামিদের তুলে নিতে চেষ্টা করে। তখন আমি বাধা দিয়ে বলি, উনাদের বিরুদ্ধে কোনো গ্রেপ্তারি পরোয়ানা নেই। কিন্তু ডিবি আমার কোনো কথা না শুনেই টানাহেঁচড়া করে আমাকে ও আমার মক্কেলদের ডিবি কার্যালয়ে নিয়ে যায়। আমাকে লাঞ্ছিত করে।

ডিবি হেফাজতে নেওয়া হয় মো. লিয়ন সরকার (২৫) ও তার ভোট ভাই রিপন সরকার (২২)। তারা দুজন গৌরীপুর উপজেলার সিধলা ইউনিয়নের হাসনপুর গ্রামের সাইদুল ইসলামের ছেলে।

২০১৮ সালে হত্যা মামলায় তারা দুজন আসামি থাকলেও জামিনে রয়েছে। মো. লিয়ন সরকার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত দাবি করলেও কোনো এলাকায় রাজনীতি করে এবং তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো মামলা রয়েছে কি না, সে বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি ডিবি পুলিশের ওসি মহিদুল ইসলাম।

তিনি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে লিয়নকে ধরা হয়। এ সময় বাধা দেওয়ায় আইনজীবীকেও নিয়ে আসা হয়েছিল।

ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সদস্য সচিব সৈয়দ সাদউদ্দিন আহমেদ বলেন, আইনজীবীর সঙ্গে ডিবি পুলিশের ভুল বোঝাবুঝি হয়। পরে আমরা ডিবি পুলিশের কাছে গিয়ে আলোচনা করে আইনজীবীকে নিয়ে এসেছি, বিষয়টি মিটে গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

১০

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

১১

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

১২

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

১৪

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

১৫

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

১৬

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

১৭

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

১৮

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

১৯

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

২০
X