অমরেশ দত্ত জয়, চাঁদপুর
প্রকাশ : ১৯ জুন ২০২৫, ১১:০৪ পিএম
অনলাইন সংস্করণ

মন্ত্রণালয়কে ডিসির চিঠি, ইলিশের দাম নির্ধারণ নিয়ে যা ভাবছেন অংশীজনরা

চাঁদপুরের বাজারে ইলিশ। ছবি : কালবেলা
চাঁদপুরের বাজারে ইলিশ। ছবি : কালবেলা

উৎপাদন খরচ না থাকলেও প্রাকৃতিক সম্পদ নদীতে বেড়ে ওঠা ইলিশের দাম ক্রেতার নাগালে আনতে মূল্য নির্ধারণ চেয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি)। বুধবার (১৮ জুন) মন্ত্রণালয়ে ইলিশের মূল্য নির্ধারণ চেয়ে এই চিঠি পাঠানো হয়। এ নিয়ে জেলাজুড়ে এখন চলছে আলোচনা-সমালোচনা। অংশীজনরা দাম নির্ধারণ নিয়ে পক্ষে-বিপক্ষে মতামত দিয়েছেন।

বৃহস্পতিবার (১৯ জুন) চাঁদপুর ঘাটে কথা হয় ক্রেতা কালু মিয়ার সঙ্গে। তিনি বলেন, আড়তদার ও দাদনচক্রে ইলিশের দাম বাড়ছে। নয়তো ইলিশের কেজি সর্বোচ্চ হওয়া উচিত ৫০০ টাকা বা তারও কম। আমি একজন সাধারণ ক্রেতা হিসেবে ১ কেজি ওজনের ইলিশ ২২-২৩শ’ টাকা দিয়ে কিনে খাওয়া সম্ভব নয়। তাই ইলিশের দাম নির্ধারণ জরুরি।

পুরান বাজারের জেলে আলম বলেন, নদীতে নেমেছিলাম অনেকটা আশা নিয়ে; কিন্তু দিনব্যাপী নদীতে থেকে ৩টি ইলিশ পেলাম বিকেল পর্যন্ত। এগুলোর দাম দিয়ে তেলের পয়সাও উঠবে না। নদীতে ইলিশই কম। কাজেই ইলিশ বেশি থাকলে দাম নির্ধারণ করলে কাজ হতো। যেখানে ইলিশই সংকট, সেখানে দাম নির্ধারণের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন রয়েছে।

চাঁদপুর জেলা মৎস্য সমবায় সমিতির সাধারণ সম্পাদক হাজি শবে বরাত বলেন, ইলিশ মাছ হচ্ছে কাঁচামাল। আর কাঁচামালের কখনো মূল্য নির্ধারণ করে বেচাবিক্রি সম্ভব নয়। একজন জেলে নদীতে নামলে নৌকা, জাল, তেল এবং তার পরিশ্রমের মূল্য রয়েছে। এখন দেখা যাক, সামগ্রিকভাবে মন্ত্রণালয় এটি নিয়ে কী করে।

চাঁদপুর কৃষি বিপণন কর্মকর্তা মাসুদ রানা বলেন, ইলিশ আমাদের কৃষিজ পণ্যের আওতায়। কিছু দিন আগে মুরগির মাংস ও ডিমের দামও আমরা নির্ধারণ করতে সক্ষম হয়েছি। ইলিশের তো উৎপাদন খরচ নেই। এটা ধরতে জেলেরা নদীতে যাওয়া-আসা, জাল ও নৌকার খরচসহ আনুষঙ্গিক খরচ বিবেচনায় নিয়ে এর মূল্যও কৃষি বিপণন আইনে নির্ধারণ করা সম্ভব। মন্ত্রণালয়ে ইলিশের মূল্য নির্ধারণের চিঠি পাঠানোর উদ্যোগকে আমি স্বাগত জানাই।

জেলা মৎস্য কর্মকর্তা শাহজাহান কবীর বলেন, ইলিশের মূল্য মন্ত্রণালয় থেকে নির্ধারণ করলে জেলেদের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ তারা দাদন ব্যবসায়ীদের কাছে অনেকটা জিম্মি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবির এক শিক্ষকের বাধ্যতামূলক অবসর

বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য

 হরমুজ প্রণালিতে টোল ছাড়াই চলবে জাহাজ

রাজশাহীর আমের স্বাদ নিলেন আমেরিকান রাষ্ট্রদূত

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

খোলা ড্রামে ভোজ্যতেল : ভোক্তার অধিকার কোথায়?  

ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

এএসআই পদে ২ হাজার শূন্য পদের জেলাভিত্তিক তালিকা প্রকাশ

নদীপথে পুশইনের চেষ্টা ভেস্তে দিল বিজিবি 

নেশার টাকার জন্য স্ত্রীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

১০

মিনিস্টারে চাকরির সুযোগ, বেতন ৭০ হাজার টাকা

১১

‘তাৎক্ষণিক প্রতিবাদ জানাতেই ভারত ছেড়েছি’

১২

টিকটক করায় স্ত্রীকে হত্যা

১৩

ইতালিতে অবৈধভাবে লোক পাঠানোর অভিযোগে বিমানের কর্মকর্তা গ্রেপ্তার

১৪

১৭৮ জনকে নিয়োগ দেবে ডিএনসিসি, আবেদন অনলাইনে

১৫

ইরান চুক্তি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া প্রভাবশালী ইসরায়েলপন্থি সংগঠনের

১৬

আদ্‌-দ্বীনের অন্য শাখা থাকলে, সেগুলোর কি হবে জানালেন মন্ত্রী

১৭

শিক্ষার চার স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর

১৮

৩ জেলায় চাকরি দেবে অ্যাপেক্স, আবেদন অনলাইনে

১৯

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ, দায়িত্বে জামালুন্নেসা

২০
X