রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২০ জুন ২০২৫, ০৭:৪৭ এএম
অনলাইন সংস্করণ

হাসপাতালের বাথরুমে পড়ে করোনা রোগীর মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল। ছবি : কালবেলা
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল। ছবি : কালবেলা

করোনা আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যু হয়েছে। হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসা চলছিল তার। বৃহস্পতিবার (১৯ জুন) সকালে হাসপাতালের বাথরুমে পড়ে গিয়ে তিনি মারা যান।

মৃত মনসুর রহমানের (৬৫) বাড়ি চাঁপাইনবাবগঞ্জের। চিকিৎসকরা বলছেন, করোনা আক্রান্ত ওই ব্যক্তি হার্ট অ্যাটাকে মারা গেছেন বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. আমিনুল ইসলাম কটন জানান, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাসিন্দা মনসুর রহমান অসুস্থ হয়ে গত ৯ জুন হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি হন। পরে তার নমুনা পরীক্ষা করা হলে করোনা ধরা পড়ে। পরে ১৬ জুন তাকে হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়। সেখানে তার চিকিৎসা চলছিল। তার শ্বাসকষ্ট ছিল ও অক্সিজেন প্রয়োজন হচ্ছিল।

তিনি জানান, বৃহস্পতিবার সকালে পরিবারের লোকজন তাকে নিয়ে যান বাথরুমে। এমন রোগীকে সাধারণত আমরা বাথরুমের দরজা বন্ধ না করার জন্যই বলি। কিন্তু তিনি দরজা লাগিয়ে দেন। কিছুক্ষণ পরই বাথরুমে পড়ে গেলে পরিবারের লোকজন ডাকাডাকি করেন। কিন্তু কোনো সাড়া না পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে জানায়। পরে দরজা ভেঙে বাথরুমে মনসুর রহমানকে মৃত অবস্থায় পাওয়া যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

১০

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

১১

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

১২

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

১৩

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

১৪

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

১৫

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

১৬

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কি সর্বাত্মক যুদ্ধে জড়াবে?

১৭

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

১৮

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

১৯

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

২০
X