মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২২ জুন ২০২৫, ০৯:০৫ পিএম
অনলাইন সংস্করণ

প্রতিবন্ধীদের পাশে না থাকলে উন্নয়ন অসম্পূর্ণ : চসিক মেয়র

সেমিনারে বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। ছবি : কালবেলা
সেমিনারে বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। ছবি : কালবেলা

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, শারীরিক কিংবা বাক ও শ্রবণ প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। তাদের সহযোগিতা করলে তারাও সমাজের মূলধারায় অবদান রাখতে পারে।

তিনি বলেন, প্রতিবন্ধীদের বাদ দিয়ে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। সমাজে বৈষম্য দূর করতে হলে শিক্ষায় সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে।

রোববার (২২ জুন) নগরীর মুরাদপুরে সমাজসেবা কার্যালয়ে আয়োজিত ‘একীভূত ও মানসম্মত শিক্ষাই হোক প্রতিবন্ধীদের সমাজে অন্তর্ভুক্তির অধিকার’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সেমিনারটি আয়োজন করে সমাজসেবা অধিদপ্তরের চট্টগ্রাম পিএইচটি সেন্টার। সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. ফরিদুল আলম।

সেমিনারে আরও বক্তব্য রাখেন- চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মো. শরীফ উদ্দিন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রবিউল হোসেন, সাংবাদিক নাছির উদ্দিন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন পিএইচটি সেন্টারের তত্ত্বাবধায়ক মো. কামরুল পাশা ভূঁইয়া।

মেয়র বলেন, প্রতিবন্ধীদের শিক্ষায় আরও সহায়তা দিতে হবে। এ লক্ষ্যে পিএইচটি সেন্টারে সিটি করপোরেশনের পক্ষ থেকে দুজন শিক্ষক নিয়োগ দেওয়ার বিষয়টি বিবেচনায় নেওয়া হবে।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, বিভিন্ন এনজিও, প্রতিবন্ধী সংগঠন, শিক্ষক, অভিভাবক ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন। অনুষ্ঠান শেষে মেয়র একটি গাছের চারা রোপণ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X