সিরাজগঞ্জ ও চৌহালী প্রতিনিধি
প্রকাশ : ২৫ জুন ২০২৫, ০৪:০৭ পিএম
অনলাইন সংস্করণ

স্কুল ফিডিং কর্মসূচিতে দুর্গম চৌহালী উপজেলাকে অন্তর্ভুক্তির দাবি

স্কুল ফিডিং কর্মসূচিতে দুর্গম চৌহালী উপজেলাকে অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন। ছবি : কালবেলা
স্কুল ফিডিং কর্মসূচিতে দুর্গম চৌহালী উপজেলাকে অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন। ছবি : কালবেলা

প্রাথমিক শিক্ষায় স্কুল ফিডিং কর্মসূচিতে সিরাজগঞ্জের দুর্গম চরাঞ্চল চৌহালী উপজেলাকে অন্তর্ভুক্ত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন হয়েছে। এ কর্মসূচিতে বক্তারা বলেন, যমুনা নদী অধ্যুষিত সিরাজগঞ্জের চৌহালী উপজেলা দেশের সবচেয়ে দুর্গম এলাকা হিসেবে পরিচিত। দুর্গম উপজেলা হিসেবে সব পর্যায়ের সরকারি কর্মকর্তা, কর্মচারী ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ ‘দুর্গম ভাতা’ পেয়ে আসছে।

বুধবার (২৫ জুন) বেলা ১২টার দিকে চৌহালী উপজেলা পরিষদের অস্থায়ী কার্যালয়ের সামনে এ মানববন্ধন আয়োজন করা হয়।

বিগত এক যুগের বেশি সময় ধরে চৌহালী উপজেলার প্রাথমিক শিক্ষার্থীরা স্কুল ফিডিং কর্মসূচির সুবিধা পেয়ে আসছিল। কিন্তু গত ২২ জুন স্কুল ফিডিং কর্মসূচির নতুন প্রজ্ঞাপনে চৌহালী উপজেলার নাম বাদ দেওয়া হয়েছে। দেশের সবচেয়ে দুর্গম অঞ্চল হওয়া সত্ত্বেও ষড়যন্ত্রমূলকভাবে এই কর্মসূচি থেকে চোহালীকে বাদ দেওয়া হয়েছে বলে বক্তারা দাবি করেন।

অবিলম্বে ওই প্রজ্ঞাপন বাতিলের দাবি জানিয়ে বক্তারা বলেন, যমুনার ভাঙনকবলিত দুর্গম চৌহালী উপজেলাকে স্কুল ফিডিং কর্মসূচিতে অন্তর্ভুক্ত করে নতুন করে প্রজ্ঞাপন জারি করা হোক। অন্যথায় চৌহালীবাসীকে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন বক্তারা।

চৌহালী উপজেলা স্বার্থ সংরক্ষণ মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের আহ্বায়ক মানবাধিকার কর্মী অ্যাডভোকেট শহিদুল ইসলাম, সদস্যসচিব হান্নান মোর্শেদ রতন, বিএনপি নেতা আনিস শিকদার, ছাত্রদল নেতা সানোয়ার শিকদার প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

গোল করে বাঁ পায়ের জাদু দেখালেন জাইমা রহমান

বাজেট বাস্তবায়ন নিয়ে রুমিন ফারহানার প্রশ্ন

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে কঠোর অবস্থানে ইসরায়েল

বাড়ি বিক্রি করে বিশ্বভ্রমণে ব্রিটিশ নারী, ঘুরেছেন ১৭৯ দেশ

১০

এবার ছোটপর্দার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়

১১

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

১২

সরফরাজ হোসেনের কবিতা : নীল

১৩

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

১৪

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

১৫

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

১৬

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

১৭

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

১৮

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

১৯

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

২০
X