মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ২৮ জুন ২০২৫, ০৯:৫৪ এএম
আপডেট : ২৮ জুন ২০২৫, ১০:০৩ এএম
অনলাইন সংস্করণ

ঝুঁকি নিয়ে চলাচল, বাড়ছে দুর্ঘটনা

সড়কের বেহাল দশা। ছবি : কালবেলা
সড়কের বেহাল দশা। ছবি : কালবেলা

কুমিল্লার মনোহরগঞ্জ-লাকসাম সড়ক যেন এক মরণফাঁদ। ঝুঁকি নিয়ে চলাচলে প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনা।

সড়কে চলাচলকারীদের সঙ্গে কথা বলে জানা য়ায়, সড়কটি জনগুরুত্বপূর্ণ ও ব্যস্ততম সড়ক। দীর্ঘদিন থেকেই এ সড়কটি খানাখন্দে ভরা। এ সড়কের মনোহরগঞ্জ বাজার থকে গোবিন্দপুর পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার খানাখন্দের সৃষ্টি হয়ে বেহাল দশায় পরিণত হয়েছে। বিশেষ করে সড়কটির মনোহরগঞ্জ থেকে আশিরপাড় বাজার পর্যন্ত প্রায় তিন কিলোমিটার জায়গায় বড় বড় গর্তের সৃষ্টি হয়ে যান চলাচল অনুপযোগী হয়ে পড়েছে।

এখানে প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। গত এক মাসে সড়কের গর্তে উল্টে পড়েছে অন্তত দশটি গাড়ি। প্রতিনিয়ত এ সড়কে যাতায়াতে সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে স্কুলগামী শিক্ষার্থী, যাত্রী ও পথচারীরা। বৃষ্টি হলেই সড়কের এ অংশটিতে পানি জমে যায়। ফলে গাড়ি চালাতে গিয়ে চালকরা পড়ছেন বিপাকে। গর্তে আটকে যাচ্ছে গাড়ি, দুর্ঘটনার কবলে পড়ছেন যাত্রীরা।

উপজেলার দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোসাম্মৎ রাবেয়া আক্তার রুপা বলেন, আমি গত কয়েক দিন আগে আশিরপাড় থেকে মনোহরগঞ্জ সিএনজি করে স্কুলে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ি। এতে আমার শরীরের বিভিন্ন স্থানে আঘাত পাই। সড়কটিতে চলাচলে চরম ভোগান্তিতে পড়তে হয়।

স্থানীয় বাসিন্দা মো. রেজাউল করিম রাজু বলেন, সড়কটিতে খানাখন্দের সৃষ্টি হয়ে জনদুর্ভোগ বেড়েছে। সামান্য বৃষ্টিতে সড়কের এ অংশটি পানির নিচে তলিয়ে যায়। প্রতিনিয়ত এখানে দুর্ঘটনা ঘটছে।

উপজেলা প্রকৌশলী মো. শাহ্‌ আলম জানান, বন্যায় এ সড়কে ২-৩ ফিট পর্যন্ত ডুবে যায়। তখন সড়কে ট্রাক ছিল চলাচলের একমাত্র মাধ্যম। বন্যার সময় এ সড়কে দীর্ঘসময় ট্রাক চলাচল করায় খানাখন্দের সৃষ্টি হয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধান করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরাইল : ট্রাম্প

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১০

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১১

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

১২

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১৩

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১৪

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

১৫

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

১৬

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

১৭

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

১৮

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

১৯

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

২০
X