কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

ধান ভাঙানোর মেশিনের ফিতায় চুল আটকে গৃহবধূর মৃত্যু

কেন্দুয়া থানা। ছবি : সংগৃহীত
কেন্দুয়া থানা। ছবি : সংগৃহীত

নেত্রকোনার কেন্দুয়ায় ধান ভাঙানোর মেশিনের ফিতায় চুল আটকে খোদেজা আক্তার (৪৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার নওপাড়া ইউনিয়নের মাইজকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, খোদেজা আক্তার মাইজকান্দি গ্রামের লাল মিয়ার স্ত্রী।

লাল মিয়া জানান, শনিবার সকালে ৩ মণ ধান গ্রামের বকুল মেম্বারের ধান ভাঙানোর মেশিনে ভাঙাতে নিয়ে যাই। আমাকে সহযোগিতা করতে স্ত্রীও আমার পেছনে আসেন। ধান ভাঙানোর শেষপর্যায়ে মেশিনের নিচ থেকে ধানের কুড়া সরিয়ে আনার চেষ্টা করেন খোদেজা। এ সময় অসতর্কতার কারণে মেশিনের ফিতায় মাথার চুল আটকে খুলির উপরের অংশ ছুটে যায়। তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে সকাল সাড়ে ৮টার দিকে ডাক্তার মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, কারো প্রতি আমার কোনো অভিযোগ নেই। এটি একটি দুর্ঘটনামাত্র।

হাসপাতাল সূত্র জানায়, মাথার খুলির ওপরের অংশ প্রায় বিচ্ছিন্ন অবস্থায় খোদেজা আক্তারকে হাসপাতালে নিয়ে আসেন তার স্বজনরা। এখানে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

উপজেলার নওপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সারোয়ার জাহান বলেন, মেশিনের ফিতায় চুল আটকে মাইজকান্দি গ্রামের লাল মিয়ার স্ত্রীর মৃত্যু হয়েছে। ঘটনাটি খুবই মর্মান্তিক।

কেন্দুয়া থানার উপপরিদর্শক দেবাশীষ চন্দ্র দাস বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মরদেহ এখন থানায় আছে। কোনো অভিযোগ না পেলে থানায় অপমৃত্যু মামলা করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বিএনপিরে মামলা দিমু, আওয়ামী লীগরে কোলে লইয়া নাচমু’

খামেনির জন্য নয়, তার হাতে নিহত ৪০ হাজার মানুষের জন্য শোক ইরানের  

‘এক আঘাতেই সবাইকে হত্যা করা সম্ভব, কিন্তু আমি তা করছি না’

ব্রাজিল-নরওয়ে ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী অপটার, জিতবে কারা

এমবাপ্পের নতুন প্রেমের গুঞ্জন, অভিনেত্রীর সঙ্গে ছবি-ভিডিওর লিঙ্ক ভাইরাল!

কে জানে, খামেনির শেষবিদায়ে ওগুলো হয়তো লোকদেখানো কান্না: ট্রাম্প

নেতানিয়াহু জানে, আসল বস কে: ট্রাম্প

নেই বাবার জানাজায়, কোথায় আছেন মোজতবা খামেনি?  

বঙ্গোপসাগরে ট্রলিং সিন্ডিকেটের দৌরাত্ম্য

রোহিঙ্গা ক্যাম্পে গোপন পথ, বাড়ছে অপরাধের শঙ্কা

১০

বড় অঙ্কে পরিবর্তনের পর আজ যত টাকা ভরিতে মিলছে স্বর্ণ

১১

শৈশবের দারিদ্র্য নিয়ে ব্রিটিশ শিক্ষামন্ত্রীর মন্তব্য, অতিরঞ্জনের অভিযোগ প্রতিবেশীর

১২

যেভাবে ব্রিটিশ ‘গ্যাংস্টারদের’ নতুন আখড়া হয়ে উঠল নেদারল্যান্ডস 

১৩

বায়ুদূষণে আজ শীর্ষে নয়াদিল্লি, ঢাকার অবস্থান কত

১৪

যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসে রাষ্ট্রদূত মুশফিকের বার্তা

১৫

রোববার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১৬

৫ মিলিয়ন ডলারের ক্ষতিপূরণ দিতে আরও সময় চাইলেন ট্রাম্প

১৭

নতুন পে-স্কেলে বেতন কাঠামো ও সফটওয়্যার নিয়ে জটিলতা

১৮

বাঁচতে চান শাবিপ্রবি শিক্ষার্থী আশরাফুল

১৯

গোলাপগঞ্জে দেশের প্রথম ‘প্রবাসী হেল্প ডেস্ক কর্নার’

২০
X