রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০২ জুলাই ২০২৫, ০৬:৪০ পিএম
অনলাইন সংস্করণ

রাজশাহীতে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, যুবক গ্রেপ্তার

রাজশাহীর কাটাখালী এলাকা থেকে অপহৃত এক স্কুলছাত্রীকে অপহরণকারী যুবক গ্রেপ্তার। ছবি : কালবেলা
রাজশাহীর কাটাখালী এলাকা থেকে অপহৃত এক স্কুলছাত্রীকে অপহরণকারী যুবক গ্রেপ্তার। ছবি : কালবেলা

রাজশাহীর কাটাখালী এলাকা থেকে অপহৃত ১৩ বছরের এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে র‌্যাব। একই সঙ্গে অপহরণ মামলার মূল অভিযুক্ত মো. বিশালকে (২৪) গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (০১ জুলাই) সন্ধ্যায় নগরীর কাশিয়াডাঙ্গা থানার কাঁঠালবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিশাল ওই এলাকার মৃত আলমের ছেলে।

বুধবার (০২ জুলাই) সকালে র‌্যাব-৫ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, অষ্টম শ্রেণিতে পড়ুয়া ওই স্কুলছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করছিল অভিযুক্ত যুবক। আত্মীয়তার সুবাদে সে নিয়মিত ওই কিশোরীর বাড়িতে যাতায়াত করত। তবে প্রস্তাবে রাজি না হওয়ায় গত ২৪ জুন সকাল ৯টার দিকে স্কুলে যাওয়ার পথে বিদ্যালয়ের সামনে থেকে বিশাল ও তার সহযোগীরা তাকে অপহরণ করে।

পরে পরিবারের পক্ষ থেকে যোগাযোগ করা হলে অপহরণকারীরা স্কুলছাত্রীকে ফেরত না দেওয়ার হুমকি দেয়। এ ঘটনায় গত ২৬ জুন কাটাখালী থানায় একটি অপহরণ মামলা করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তার অনুরোধে র‌্যাব-৫ এর একটি দল অভিযানে নামে। অভিযানে অপহৃত কিশোরীকে উদ্ধার এবং অপহরণের মূলহোতা বিশালকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

কালবেলা/এসওআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১০

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১১

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১২

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৩

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৪

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৫

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৬

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৭

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৮

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৯

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

২০
X