নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ১৭ জুন ২০২৩, ০৬:১৩ এএম
আপডেট : ১৭ জুন ২০২৩, ০৯:৫২ এএম
অনলাইন সংস্করণ

ছাত্রলীগ-যুবদলের সংঘর্ষে বিএনপির ৯৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ছাত্রলীগ-যুবদলের সংঘর্ষের ঘটনায় বিএনপির ৯৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এতে বিদেশে অবস্থান করা উপজেলা বিএনপির সদস্য শিল্পপতি ফখরুল ইসলামকে প্রধান আসামি করা হয়।

শুক্রবার সন্ধ্যায় কোম্পানীগঞ্জ থানার ওসি মো. সাদেকুর রহমান মামলার বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেন।

তিনি বলেন, বসুরহাট পৌরসভা ৭ নম্বর ওয়ার্ডের মৃত. মাহমুদুল হকের ছেলে মো. আলমগীর হোসেনের (৪০) দায়ের করা অভিযোগটি মামলা হিসেবে রুজু করা হয়েছে। এতে ফখরুল ইসলামসহ ৯৩ জনের নাম উল্লেখ করে আরও দু-আড়াইশ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। তবে এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।

মামলা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে কোম্পানীগঞ্জ বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ বাধে। এ সময় বাজারে যাওয়ার পথে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেনকে ওই দুপক্ষ একত্র হয়ে মারধর করে। এ সময় তার পকেট থেকে সাড়ে ২৩ হাজার টাকা নিয়ে যায়।

মামলার ১ নম্বর আসামি বিএনপি নেতা ফখরুল ইসলাম টেলিফোনে জানান, আমি গত ৫ জুন থেকে এখনো স্ত্রীর চিকিৎসার কাজে দেশের বাইরে অবস্থান করছি। ছাত্রলীগ সশস্ত্র হামলা চালিয়ে বিএনপি নেতাকর্মীদের মেরে এখন আমাদের বিরুদ্ধেই মিথ্যা গায়েবি মামলা দায়ের করেছে। নিশ্চিয়ই আদালতে এর সুবিচার পাব।

বসুরহাট পৌর বিএনপির সভাপতি আবদুল মতিন লিটন জানান, বিনা উসকানিতে ছাত্রলীগ কর্মীরা অতর্কিতে হামলা চালিয়ে থানার সামনে উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন (৪৮) ও হাসপাতাল রোডে পৌর যুবদলের আহ্বায়ক ওবায়দুল হক রাফেল (৩৫) ও ছাত্রদলের সাইমুনকে (২৩) পিটিয়ে জখম করে। পরে পুলিশ এসে লাঠিচার্জ করলে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আলমগীর হোসেন (৩২) আহত হন। এখন আমাদের দলের ৯৩ জনের নাম দিয়ে ভুয়া মামলা দায়ের করেছেন। এর নিন্দা জানাই।

এদিকে বিএনপি নেতাকর্মী আহতের ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তার বক্তব্য সত্য নয় দাবি করে পাল্টা বিবৃতি দিয়েছে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় কোম্পানীগঞ্জ থানার সামনে, কলেজ গেট ও হাসপাতাল রোডে তিন দফায় হামলার ঘটনা ঘটে। এতে উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুর রহমান রিপনসহ উভয়পক্ষের পাঁচজন আহত হয়।

কালবেলা/এনএএস/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

ভারতে বন্যায় ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু

প্রবাসীর সংসার ছেড়ে সাবেক প্রেমিকের সঙ্গে পালালেন মরিয়ম

হবিগঞ্জে হত্যাচেষ্টার মামলায় ব্যারিস্টার সুমনের জামিন

ফাইনালের হাফটাইম শোতে কত পারিশ্রমিক নিলেন শাকিরা?

এসএসসির ফল প্রকাশে বোর্ডের নতুন সিদ্ধান্ত

দেশের সব মাদ্রাসায় ফুটবল খেলা নিয়ে জরুরি নির্দেশনা

পরাজিত শক্তি আত্মসমর্পণ করলেও তাদের প্রেতাত্মারা সংগঠিত হওয়ার চেষ্টা করে: মঞ্জু

জামায়াত নেতার ‘নারী কেলেঙ্কারি’র ঘটনায় মোংলায় কুশপুত্তলিকা দাহ

১০

'গডজিলা' খ্যাত অভিনেত্রী কেলি হটল সড়ক দুর্ঘটনায় নিহত

১১

১৯ বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু

১২

নতুন ৬ শিশুসহ হাম-উপসর্গে মৃত্যু ছাড়াল ৮০০, আক্রান্তে শীর্ষে বাংলাদেশ

১৩

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

১৪

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

১৫

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

১৬

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

১৭

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

১৮

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

১৯

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

২০
X