সিলেট প্রতিনিধি
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৩, ০৮:০৭ পিএম
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৩, ০৮:২৮ পিএম
অনলাইন সংস্করণ

টিকটকে বাধা দেওয়ায় পুলিশকে মারধর, গ্রেপ্তার ৪

সিলেটের মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা
সিলেটের মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা

সিলেটের এয়ারপোর্ট এলাকায় টিকটক ভিডিও বানাতে বাধা দেওয়ায় এক পুলিশ সদস্যকে মারধরের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় ওই ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্য নয়ন চন্দ্র পর্দার (২৫)।

এ ঘটনায় আহত পুলিশ সদস্য নয়ন চন্দ্র পর্দার বাদী হয়ে এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করলে রাতে চার যুবককে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার চারজন হলেন জগন্নাথপুর উপজেলার গড়গড়ি এলাকার জুবেল (২৫), জুয়েল (৩৬) ও জুমেল (২১) এবং বিশ্বনাথ উপজেলার সালিয়া গ্রামের আবজাল (১৯)।

জানা গেছে, গত শুক্রবার এক যাত্রীকে বিদায় দিতে ওসমানী বিমানবন্দরে যান ওই চার যুবক। বিদেশ যাত্রীকে বিদায় দেওয়ার পর বিমানবন্দর এলাকায় টিকটক ভিডিও বানাতে শুরু করেন তারা। বিমানবন্দর আনসার বাহিনীর সদস্যরা তাদের বাধা দিলে আনসার সদস্যদের সঙ্গে খারাপ ব্যবহার করেন তারা।

পরে পুলিশ সদস্য নয়ন চন্দ্র পর্দার সেখানে গেলে কথাকাটাকাটির একপর্যায়ে তাকে মারধর করেন অভিযুক্তরা।

এ ব্যাপারে সিলেট এয়ারপোর্ট থানার ওসি মঈন উদ্দিন শিপন কালবেলাকে বলেন, ‘এ ঘটনায় শুক্রবার রাতে আহত পুলিশ সদস্য বাদী হয়ে মামলা করলে রাতেই চার যুবককে গ্রেপ্তার করা হয়। তাদের শনিবার আদালতে পাঠানো হয়েছে। আহত পুলিশ সদস্য চিকিৎসা নিয়েছেন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৫ নেতার পদত্যাগ

৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

প্যারাগুয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স

এমবাপ্পের গোলে এগিয়ে গেল ফ্রান্স

‘থামাতে হলে আমাকে মেরেই ফেলুন’, মমতার কড়া হুঁশিয়ারি

খামেনির মহাপ্রয়াণ মুসলিম উম্মাহর ঐক্যের মূল শক্তি: পেজেশকিয়ান

৯০০ পিস ইয়াবাসহ আর্জেন্টিনা সমর্থক তরুণ গ্রেপ্তার

নারায়ণগঞ্জ আদর্শ স্কুল চ্যাম্পিয়ন

প্যারাগুয়ের বিপক্ষে ফ্রান্সের একাদশ ঘোষণা

কেপ ভার্দেতে কেমন চলছে মুসলিমদের জীবনযাত্রা?

১০

বিশ্বকাপ থেকে ‘এক’ স্বাগতিকের বিদায়

১১

কানাডার স্বপ্ন ভেঙে সবার আগে কোয়ার্টার ফাইনালে মরক্কো

১২

কেপ ভার্দে যেতে কি বাংলাদেশিদের আগাম ভিসা লাগবে?

১৩

ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না সরকার : বিজন কান্তি 

১৪

নরসিংদীতে মন্দির উন্নয়ন কাজের সরকারি বরাদ্দ বিএনপি নেতার পকেটে!

১৫

সেমিনারে বক্তারা / সুশাসন নিশ্চিত করতে হলে গণতন্ত্র প্রতিষ্ঠা অপরিহার্য

১৬

এএফসি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বিমান, রানার্সআপ ইউএস-বাংলা

১৭

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৮

সিলেট-ম্যানচেস্টার রুটে ফিরছে সরাসরি ফ্লাইট, রোববার প্রথম যাত্রা

১৯

জুলাই সনদের প্রতি পুনরায় প্রতিশ্রুতি ব্যক্ত করলেন জামায়াত আমির

২০
X