লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ : ০৪ জুলাই ২০২৫, ০২:৪৭ পিএম
আপডেট : ০৪ জুলাই ২০২৫, ০৩:২১ পিএম
অনলাইন সংস্করণ

ফরিদুজ্জামান ফরহাদের পক্ষে নড়াইলে গণসংযোগ 

ড. ফরিদুজ্জামান ফরহাদের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন দলের নেতাকর্মীরা। ছবি : কালবেলা
ড. ফরিদুজ্জামান ফরহাদের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন দলের নেতাকর্মীরা। ছবি : কালবেলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নড়াইল-২ আসনে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী জাতীয়তাবাদী সমমনা জোটের আহ্বায়ক ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন দলের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে নড়াইল শহরের রূপগঞ্জ হাট, বাজারসহ শহরের বিভিন্ন জায়গায় এই গণসংযোগ ও জনগণের মাঝে লিফলেট বিতরণ করা হয়। লিফলেট বিতরণের সময় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা লক্ষ করা যায়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন নড়াইল জেলা এনপিপির সিনিয়র সহসভাপতি কাজী শওকত আলী ও লোহাগড়া উপজেলা এনপিপির সাধারণ সম্পাদক মোল্যা বদিয়ার রহমান, লোহাগড়া উপজেলা এনপিপি যুব ফ্রন্টের সভাপতি মেহেদী হাসান অপু, সাধারণ সম্পাদক ইয়াছিন সরদার ও যুব ফ্রন্ট ইউনিয়ন সভাপতি মইনুল ইসলাম দ্বীপ, হৃদয় মোল্যা প্রমুখ।

এ বিষয়ে মুঠোফোনে ড. ফরিদুজ্জামান ফরহাদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়ে আমি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছিলাম। বিগত ১৬ বছর বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে সব সময় রাজপথে থেকে লড়াই-সংগ্রাম করেছি।

তিনি আরও বলেন, আমি আশা করি—বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নড়াইল-২ আসন থেকে আমাকে এবারও নমিনেশন দেবেন। আমাকে নমিনেশন দেওয়া হলে বিজয়ী হয়ে এই এলাকার মানুষের কল্যাণে কাজ করে যাবো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১০

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১১

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১২

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৩

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৪

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৫

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৬

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৭

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৮

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১৯

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

২০
X