ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ০৬ জুলাই ২০২৫, ০১:০৩ পিএম
অনলাইন সংস্করণ

ভিমরুলের কামড়ে হাসপাতালে ৩ শিশু

আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। ছবি : কালবেলা
আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। ছবি : কালবেলা

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ফুল ছেঁড়ার সময় ভিমরুলের কামড় খেয়ে একই পরিবারের তিন শিশু আহত হয়েছে। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

রোববার (৬ জুলাই) সকাল সোয়া ১০টার দিকে উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের টাটেরা মহিলা মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা এখন শঙ্কামুক্ত বলে জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসক।

আহতরা হলো—সাহেবাবাদ ইউনিয়নের টাটেরা মহিলা মাদ্রাসা সংলগ্ন এলাকার মো. রাফির ছেলে সাদ্দাম হোসেন (৪), বিল্লাল হোসেনের মেয়ে লামিয়া (১২) ও সামিয়া (১৪)।

ভিমরুলের কামড়ে আহত শিশু সাদ্দাম হোসেনের বাবা মো. রাফি বলেন, খেলার জন্য বাড়ির পাশের ঝোপ থেকে ফুল ছিঁড়তে গিয়েছিল তারা। এ সময় ফুলগাছে থাকা ভিমরুল তাদের কামড়ায়। চিৎকার শুনে আমরা তাদের উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হয়।

ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তোফায়েল আহমেদ ভূঁইয়া কালবেলাকে বলেন, ভিমরুলের কামড়ে আহত তিন শিশুকে চিকিৎসা দেওয়া হয়েছে। তারা এখন শঙ্কামুক্ত। তাদের চিকিৎসাপত্র ও পরামর্শ দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

‘এটি আমাদের দল নয়’— ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

১১

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

১২

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

১৩

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

১৪

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

১৫

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১৬

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১৭

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১৮

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১৯

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

২০
X