চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি (অনলাইন)
প্রকাশ : ০৬ জুলাই ২০২৫, ০৬:৩৩ পিএম
আপডেট : ০৬ জুলাই ২০২৫, ০৬:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

সীমান্তে দাদাবাবুদের বাহাদুরির দিন শেষ হয়েছে : নাহিদ ইসলাম

চাঁপাইনবাবগঞ্জে নবাবগঞ্জ সরকারি কলেজ চত্বরে আয়োজিত দেশব্যাপী জুলাই পদযাত্রার পথসভায় বক্তব্য রাখছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি : কালবেলা
চাঁপাইনবাবগঞ্জে নবাবগঞ্জ সরকারি কলেজ চত্বরে আয়োজিত দেশব্যাপী জুলাই পদযাত্রার পথসভায় বক্তব্য রাখছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি : কালবেলা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত প্রতিরোধের প্রতীক। চাঁপাইনবাবগঞ্জ মানে সীমান্তে কাস্তে হাতে বসে থাকা সেই কৃষক। আমরা সেই কৃষকের সন্তান, যারা গুলির সামনে বুক চেতিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে লড়াই করেছি। সীমান্তে অনেক বাহাদুরি দেখিয়েছে দাদাবাবুরা। সেই বাহাদুরির দিন শেষ হয়েছে।

রোববার (০৬ জুলাই) দুপুরে নবাবগঞ্জ সরকারি কলেজ চত্বরে আয়োজিত দেশব্যাপী জুলাই পদযাত্রার পথসভায় এসব কথা বলেন তিনি।

সীমান্ত আমরাই রক্ষা করব উল্লেখ করে নাহিদ ইসলাম আরও বলেন, যদি সীমান্তে আর কোনো আগ্রাসন চালানো হয়, আমার ভাইদের হত্যার চেষ্টা করা হয় তাহলে আমরা সীমান্তের উদ্দেশ্যে লংমার্চ ঘোষণা করব। সীমান্তে বিএসএফ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে গ্রেনেড মারে। আমরা এরকম আগ্রাসন আর মেনে নেব না।

তিনি বলেন, আমরা জানি চাঁপাইনবাবগঞ্জ আমের রাজধানী। কিন্তু দুঃখের বিষয়, এত ঐতিহ্যবাহী জেলা হওয়ার পরও এ এলাকার আমকে শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য কোনো সরকারই উদ্যোগ গ্রহণ করেনি।

তিনি আরও বলেন, চাঁপাইনবাবগঞ্জ রেশম শিল্পের জন্য বিখ্যাত। কিন্তু এ শিল্প দিনে দিনে হারিয়ে যাচ্ছে। এ জাতীয় শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

চাঁপাইনবাবগঞ্জের আলোচিত ট্রেন আন্দোলনের বিষয়ে এনসিপির আহ্বায়ক বলেন, আপনারা দীর্ঘদিন ধরে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা সরাসরি ট্রেনের জন্য আন্দোলন করে আসছেন। আজকের এ সমাবেশ থেকে আপনাদের এই দাবির প্রতি আমরা পূর্ণ সমর্থন জানাচ্ছি। আমরা আহ্বান করি, সরকার যেন দ্রুত সময়ের মধ্যে আপনাদের এই দাবি পূর্ণ করেন।

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন সদস্যসচিব আকতার হোসেন, এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য আসিফ মোস্তফা জামাল, চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রধান সমন্বয়কারী মো. আলাউল হকসহ অন্য নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কী সর্বাত্মক যুদ্ধে জড়াবে

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

১০

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

১১

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১২

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

১৪

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

১৫

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

১৬

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

১৭

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

১৮

রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে

১৯

আরেক প্রশাসকের বিদেশযাত্রার আবেদন বাদ দিলেন প্রধানমন্ত্রী

২০
X