খুলনা ব্যুরো
প্রকাশ : ০৭ জুলাই ২০২৫, ০৩:০৮ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির ৩১ দফা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পারভেজের উঠান বৈঠক 

উঠান বৈঠকে যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক। ছবি : সংগৃহীত
উঠান বৈঠকে যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক। ছবি : সংগৃহীত

দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা দাবি মানুষের কাছে পৌঁছে দিতে নিজ নির্বাচনী এলাকায় জনসংযোগ ও উঠান বৈঠক করেছে যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক।

রোববার (৬ জুলাই) রাতে তেরখাদা উপজেলার বারাসাত গ্রামে এ উঠান বৈঠকের আয়োজন করে স্থানীয় বিএনপির নেতারা। এ সময় আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদ।

উঠান বৈঠকে খুলনা-৪ আসনের মনোনয়নপ্রত্যাশী পারভেজ মল্লিক বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এই অঞ্চলের প্রান্তিক জনগণকে বিএনপির কর্মসূচি সম্পর্কে অবহিত ও জনমত গঠনের লক্ষ্যে এই কর্মসূচি শুরু হয়েছে। গ্রামের সাধারণ মানুষের বাড়ির উঠানে গিয়ে এই বৈঠক করা হচ্ছে। উঠান বৈঠকের উদ্দেশ্য শুধু জনগণের কাছে নির্বাচনের প্রচারণা নয়, এর মাধ্যমে আমরা প্রান্তিক জনগোষ্ঠীর শিকড়ে যেতে চাই।

তিনি বলেন, বাংলাদেশের প্রকৃত স্বাধীনতা ভোগ করতে হলে দেশনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা দাবি বাস্তবায়নের কোনো বিকল্প নেই। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পাশে থেকে ধানের শীষ প্রতীককে বিজয়ের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে।

তিনি আরও বলেন, সাধারণ মানুষ ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করে নিরাপদে থাকার জন্য, সাধারণ জনগণের জীবনমানের উন্নয়নের জন্য। বিএনপি ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফার মাধ্যমে তারেক রহমানের নির্দেশনায় আমরা সে লক্ষ্যে কাজ করছি। জিয়াউর রহমান যেভাবে রাষ্ট্র সংস্কারের জন্য ১৯ দফা বাস্তবায়ন করে ও নিজে সাধারণ মানুষের সঙ্গে থেকে রাষ্ট্র মেরামত করেছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

১০

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

১১

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

১২

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

১৪

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

১৫

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

১৬

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

১৭

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

১৮

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

১৯

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

২০
X