পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ০২:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে ৩ জেলে নিখোঁজ

ট্রলারে থাকা ১২ জেলের মধ্যে ৯ জন উদ্ধার হলেও নিখোঁজ রয়েছে তিন জেলে। পুরোনো ছবি
ট্রলারে থাকা ১২ জেলের মধ্যে ৯ জন উদ্ধার হলেও নিখোঁজ রয়েছে তিন জেলে। পুরোনো ছবি

বৈরী আবহাওয়ার কারণে বরগুনার পাথরঘাটা থেকে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। ট্রলারে থাকা ১২ জেলের মধ্যে ৯ জন উদ্ধার হলেও তিন জেলে নিখোঁজ রয়েছেন।

বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে উদ্ধার হওয়া জেলেরা খবরটি জানান ।

জেলেরা বলেন, পাথরঘাটা উপজেলার চরদুয়ানি ইউনিয়নের খলিফারহাট এলাকার আলমগীর খলিফার মালিকানাধীন এফবি সাইকুল নামের ট্রলারটি গত শনিবার মাছ শিকার করতে সাগরে যায়। বৈরী আবহাওয়ায় ঘাটে ফেরার সিদ্ধান্ত নিলে ফেরার পথে ট্রলারটি ডুবে যায়। ট্রলারে থাকা ৯ জনকে উদ্ধার করা হলেও বাকি তিন জেলে এখনও নিখোঁজ।

ট্রলার মালিক আলমগীর খলিফা বলেন, মাছ ধরার ট্রলারটি ১২ জন জেলে নিয়ে সাগরে মাছ শিকারে যায়। মঙ্গলবার বিকেলে ঘাটে ফেরার পথে উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ১২ জেলে নিয়ে ট্রলারটি দুর্ঘটনার শিকার হয়। সাগরে থাকা অন্য জেলেরা ৯ জেলেকে উদ্ধার করতে সক্ষম হলেও এখনও তিন জেলে নিখোঁজ রয়েছে। খবর পেয়ে নিখোঁজ জেলেদের উদ্ধারের চেষ্টা করছি।

পাথরঘাটা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা হাসিবুল হক কালবেলাকে বলেন, ট্রলারডুবির বিষয়টি আমাকে জানানো হয়েছে। এ বিষয়ে খোঁজখবর নিচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাকাতির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৫

বিশ্বকাপ শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে কারা?

বাস খাদে পড়ে নিহত ৪

নতুন করে সংঘাত, নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত

ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে চীন-উত্তর কোরিয়া সম্পর্ক: শি জিনপিং

সব রেকর্ড ভাঙছে ২০২৬ বিশ্বকাপ! ফুটবল ইতিহাসে এই প্রথম ঘটতে যাচ্ছে যা কিছু

আজ বেস্ট ফ্রেন্ড দিবস

তার চুরির সময় বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল যুবকের

উত্তর কোরিয়ায় পৌঁছেছেন শি জিনপিং, স্বাগত জানালেন কিম জং উন ও তার স্ত্রী

১০

কেন ঢাক-ঢোল বাজিয়ে শতবর্ষী বাবাকে দাফনের চেষ্টা ছেলের

১১

বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের

১২

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে এমপির মামলার আবেদন খারিজ

১৩

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

১৪

ভুট্টার দাম না পাওয়ায় দুশ্চিন্তায় চাষিরা

১৫

মবতন্ত্র রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি

১৬

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

১৭

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে লঞ্চঘাট

১৮

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

১৯

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

২০
X