সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ১২ জুলাই ২০২৫, ০৫:০৫ পিএম
অনলাইন সংস্করণ

আশুলিয়ায় সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৪

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ছবি : সংগৃহীত
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ছবি : সংগৃহীত

ঢাকার সাভারের আশুলিয়ার জিরাবো পুকুরপাড় এলাকার একটি বাসায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় স্বামী-স্ত্রীসহ চারজন দগ্ধ হয়েছেন। শনিবার (১২ জুলাই) ভোরে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- স্বামী মিজানুর রহমান (২৮), তার স্ত্রী সাবিনা বেগম (২৫), প্রতিবেশী জয়নাব বেগম (২৯) ও তার ভাগিনা আশরাফুল ইসলাম (২৮)। সবাই স্থানীয় গার্মেন্টস কারখানায় কর্মরত ছিলেন। গুরুতর আহত অবস্থায় তাদের প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হলেও পরে উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।

দগ্ধ সাবিনার ভাই সোহেল রানা বলেন, ভোরে রান্নাঘর থেকে গ্যাসের গন্ধ পান মিজান। বিষয়টি আঁচ করতে পেরে তিনি অন্যদের সাবধান করেন এবং রান্না করতে নিষেধ করেন। তবে পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সেই সতর্কতা উপেক্ষা করে রান্না শুরু করলে মুহূর্তেই ঘটে বিস্ফোরণ। এতে রান্নাঘরের আশপাশে থাকা চারজনের শরীরে আগুন ধরে যায়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, মিজানুরের শরীরের প্রায় ২০ শতাংশ এবং সাবিনার ১৮ শতাংশ পুড়ে গেছে। তারা দুজন বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

অপরদিকে, জয়নব ও আশরাফুলের শরীরের যথাক্রমে ৪৫ ও ৪০ শতাংশ দগ্ধ হয়েছে বলে জানা গেছে। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুরাতন বার্ন ইউনিটের আইসিইউতে রাখা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলার রায় পড়া শুরু

‘সোহেলকে বাঘের খাঁচায় ছেড়ে দিন’

মেয়ে হত্যার রায় শুনতে আদালতে রামিসার বাবা 

শাপলা চত্বর হত্যা মামলা / দিপু মণি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

বিশ্বকাপ ভিসা প্রত্যাখ্যান নিয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা ইরানের

ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

১০

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

১১

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

১২

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

১৩

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

১৪

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

১৫

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

১৬

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

১৭

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

১৮

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

১৯

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

২০
X