কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ১৪ জুলাই ২০২৫, ১১:০৬ এএম
আপডেট : ১৪ জুলাই ২০২৫, ১২:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

রেলক্রসিংয়ে ট্রাক বিকল, উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

গাজীপুরের কালিয়াকৈরে সোনাখালী রেলক্রসিংয়ে বিকল হওয়া ট্রাক। ছবি : কালবেলা
গাজীপুরের কালিয়াকৈরে সোনাখালী রেলক্রসিংয়ে বিকল হওয়া ট্রাক। ছবি : কালবেলা

গাজীপুরের কালিয়াকৈরে সোনাখালী রেলক্রসিং এলাকায় ট্রাক বিকল হয়ে যাওয়ায় ঢাকা-রাজশাহী রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে কয়েকটি স্টেশনে আটকা পড়েছে ট্রেন, ভোগান্তিতে যাত্রীরা।

সোমবার (১৪ জুলাই) সকাল সোয়া ৮টার দিকে জয়দেবপুর রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ নাদিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে কালিয়াকৈর-ধামরাই আঞ্চলিক রুটের সোনাখালী রেলক্রসিং পার হওয়ার সময় একটি ট্রাক আটকে যায়৷ পরে চালক স্থানীয়দের সহায়তায় চেষ্টা করেও ট্রাকটি সরাতে পারেননি। মূলত রেলক্রসিংয়ের সামনে বেশ কয়েকটি বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ওই গর্তেই ট্রাকটি আটকে গেছে৷ এতে ঢাকা রাজশাহী রেলরুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ট্রাকটি সরিয়ে নিতে উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে ট্রেন চলাচল বন্ধ থাকায় মির্জাপুর স্টেশনে ঢাকাগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন আটকা পড়েছে। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

এ বিষয়ে জয়দেবপুর রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ নাদিরুজ্জামান বলেন, ফেঁসে যাওয়া ট্রাকটি অপসারণের চেষ্টা চলছে। এটি সরিয়ে নেওয়া হলে অল্প সময়ের মধ্যে ট্রেন চলাচল শুরু হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১০

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১১

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১২

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৩

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৪

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৫

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৬

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

১৭

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

১৮

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

১৯

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

২০
X