পরশুরাম (ফেনী) প্রতিনিধি
প্রকাশ : ১৪ জুলাই ২০২৫, ০৬:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

পাউবোর দুর্নীতির কারণে বাঁধ ভেঙে দুর্ভোগ : মঞ্জু

ফেনীতে বন্যাকবলিত এলাকা পরিদর্শনে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। ছবি : কালবেলা
ফেনীতে বন্যাকবলিত এলাকা পরিদর্শনে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। ছবি : কালবেলা

পানি উন্নয়ন বোর্ডের অনিয়ম দুর্নীতির কারণে বারবার বাঁধ ভেঙে দুর্ভোগ হচ্ছে বলে মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি বলেন, ফেনীতে স্থায়ী বন্যা নিয়ন্ত্রণে সেনাবাহিনীর তত্ত্বাবধানে টেকসই বাঁধ নির্মাণে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে।

সোমবার (১৪ জুলাই) সকালে বন্যাকবলিত ফুলগাজী উপজেলার শ্রীপুর নাপিতপাড়ায় ভাঙন পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

মঞ্জু বলেন, দূর থেকে যা শোনা যায় বাস্তব অবস্থা তার চেয়ে অনেক খারাপ। দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা এলাকায় পরিদর্শনে আসায় তাকে ধন্যবাদ। তবে প্রতিশ্রুতি অনুযায়ী বাঁধ নির্মাণে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, আমরা ত্রাণ চাই না, আগামীতে যেন আর কৃত্রিম বন্যা না হয় সেই ব্যবস্থা নিন। একইসঙ্গে গবাদিপশু, ফসল ও ঘরবাড়ির ক্ষয়ক্ষতি নিরুপণ করে অবিলম্বে যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানান তিনি।

গণমাধ্যমে কথা বলার আগে স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবি পার্টির চেয়ারম্যান।

এ সময় উপস্থিত ছিলেন এবি পার্টির চট্টগ্রাম বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদল, ফেনী জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফলাতুন বাকি, যুগ্ম আহ্বায়ক মোতাহের হোসেন বাহার, যুগ্ম সদস্য সচিব নজরুল ইসলাম কামরুল, সাংগঠনিক সম্পাদক শাহাদাত সাজু, প্রচার ও মিডিয়া সম্পাদক হাবীব মিয়াজী, ফেনী পৌর আহ্বায়ক আবুল কালাম আজাদ সেলিম, সদস্য কাজী জাহাঙ্গীর আলম লিটন, সোনাগাজী উপজেলা সদস্য সচিব ওয়াশিউর রহমান খসরু, মাজহারুল ইসলাম জয়, সদর উপজেলার আহ্বায়ক শাহাদাত হোসেন, সদস্য সচিব আবু সাইদ খান, যুগ্ম সদস্য সচিব নজরুল ইসলাম সবুজ, সদস্য সাইদুল হক মিলন, এবি যুবপার্টির আহ্বায়ক শফিউল্যাহ পারভেজ, সদস্য সচিব এসএম ইব্রাহিম সোহাগ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১০

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১১

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১২

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৪

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৫

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৬

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৭

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৮

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৯

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

২০
X