গাজীপুর সংবাদদাতা
প্রকাশ : ১৪ জুলাই ২০২৫, ০৬:০৩ পিএম
অনলাইন সংস্করণ

চাঁদাবাজির অভিযোগে শ্রমিক দল নেতা গ্রেপ্তার

ভাওয়ালগড় ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক শহিদুল্লাহ। ছবি : সংগৃহীত
ভাওয়ালগড় ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক শহিদুল্লাহ। ছবি : সংগৃহীত

গাজীপুরে সাফারি পার্ক সড়কের একটি অটোরিকশাস্ট্যান্ডে চাঁদাবাজি, হামলা ও মারধরের ঘটনায় উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইসলাম উদ্দিনসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ ঘটনায় ভাওয়ালগড় ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক শহিদুল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে অটোরিকশা চালকদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছিলেন। কেউ চাঁদা দিতে অস্বীকৃতি জানালেই হুমকি, গালাগালি ও হামলার শিকার হচ্ছিলেন।

গত ১১ জুলাই বিকেল ৪টার দিকে চালকদের কাছ থেকে চাঁদা আদায়ের সময় বাধা দিলে দেলোয়ার হোসেন (৪৫), রাফিদ মিয়া (১৬) ও রাকিব সরকার (২৩) নামের তিনজনকে দেশীয় অস্ত্র দিয়ে মারধর করা হয়। গুরুতর আহত হন রাফিদ। দেলোয়ার হোসেনকে মারধরের পর তার কাছ থেকে নগদ অর্থ ছিনিয়ে নেওয়া হয় এবং জোরপূর্বক ইসলাম উদ্দিনের চালের গুদামে আটকে রাখা হয়। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে এবং আহতদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

এই ঘটনায় অন্য আসামিরা হলেন- মিয়ার উদ্দিন (৪৩), শহিদুল্লাহ (৪১) ও সুমন মিয়া (২৫)।

এ বিষয়ে জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদ আহমেদ জানান, অটোরিকশাস্ট্যান্ডে চাঁদাবাজি ও হামলার ঘটনায় একটি মামলা হয়েছে। এর ভিত্তিতে অভিযান চালিয়ে শহিদুল্লাহ নামে একজনকে গ্রেপ্তার করে হয়েছে। এ ছাড়াও অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিগত বছরের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

রহস্যজনকভাবে মাটি গরম হয়ে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য

ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালাল ইসরায়েল

একদিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ৪৭

নৌবাহিনীতে চাকরির সুযোগ, পদ ২১৪

বলিউডের বৈষম্য ও মানসিক যন্ত্রণা নিয়ে মুখ খুললেন তাপসী পান্নু

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে টোল আদায়ের বৈধতা দিলেন পৌর প্রশাসক

সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ দিল সরকার

শিশু আছিয়া হত্যা মামলার শুনানি শিগগিরই, হাইকোর্টে পৌঁছেছে পেপারবুক

১০

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১১

মানসিক হাসপাতালে দুই রোগীর মারামারিতে একজনের মৃত্যু

১২

স্ত্রীর সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা

১৩

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

১৪

আদ্-দ্বীনের ঘটনায় কোনো ছাড় দেবে না সরকার : স্বাস্থ্যমন্ত্রী

১৫

এসএসসির ফল ২০ জুলাই : শিক্ষামন্ত্রী

১৬

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

১৭

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

১৮

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

১৯

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

২০
X