মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
‎সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৫ জুলাই ২০২৫, ০৮:০৭ এএম
অনলাইন সংস্করণ

গাছ উপড়ে রেললাইনে, অল্পের জন্য রক্ষা পেল ট্রেন ‎

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেললাইনের ওপর পড়া গাছ কেটে সরিয়ে নেওয়া হয়। ছবি : কালবেলা
চট্টগ্রামের সীতাকুণ্ডে রেললাইনের ওপর পড়া গাছ কেটে সরিয়ে নেওয়া হয়। ছবি : কালবেলা

‎চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা এলাকায় রেললাইনের ওপর একটি কড়ইগাছ পড়ে যায়। এতে চট্টগ্রামের সঙ্গে সারা দেশে প্রায় এক ঘণ্টা ১৫ মিনিট ট্রেন চলাচল বন্ধ ছিল।

সোমবার (১৪ জুলাই) রাত ৯টার দিকে কুমিরা স্টেশনে এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, গাছটি রেললাইনে পড়ার একটু আগেই চট্টলা এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী ট্রেন কুমিরা স্টেশন অতিক্রম করছিল। রেললাইনে গাছ পড়ার খবর পেয়ে কুমিরা রেলস্টেশনের মাস্টার দ্রুত ট্রেনটিকে থামানোর সংকেত দেন। এতে ট্রেনটি সময়মতো থেমে যায় এবং বড় ধরনের দুর্ঘটনা রক্ষা পায়।

‎স্থানীয়রা জানান, গাছটি ছিল রেললাইন সংলগ্ন। বেশ কয়েকদিন ধরে প্রচুর বৃষ্টি হওয়ায় কারণে গাছটি উপড়ে পড়ে। পরে রেলওয়ে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় গাছটি কেটে রেললাইন থেকে সরানো হয়।

এ বিষয়ে সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনর্চাজ মোহাম্মদ আশরাফ সিদ্দিক বলেন, গাছটি দীর্ঘদিন ধরে রেললাইনের দিকে হেলেছিল। কয়েকদিন ধরে প্রচুর বৃষ্টি হওয়ার কারণে গাছের শিকড়ের চারপাশের মাটিগুলো নরম হয়ে যাওয়াতে গাছটি উপড়ে পড়ে।

তিনি বলেন, গাছটি পড়ার স্থান থেকে কিছুদূরে ছিল চট্টলা এক্সপ্রেসের যাত্রীবাহী ট্রেন। স্টেশনমাস্টারের দূরদর্শিতার কারণে দ্রুত ট্রেনটিকে থামানো হয়। যার কারণে বড় ধরনের দুর্ঘটনা থেকে ট্রেনটি রক্ষা পায়। প্রায় ১০টার দিকে রেলওয়ে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় গাছটি রেললাইন থেকে কেটে সরিয়ে ফেলা হয়। পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১০

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১১

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১২

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৩

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৪

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৫

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৬

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৭

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৮

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৯

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

২০
X