মহিপুর (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১৭ জুলাই ২০২৫, ০৪:২৮ পিএম
আপডেট : ১৭ জুলাই ২০২৫, ০৫:১৭ পিএম
অনলাইন সংস্করণ

জেলের জালে ধরা পড়ল ৩ মণের দুটি ‘পাখি মাছ’

জেলের জালে ধরা পড়া দুটি পাখি মাছ। ছবি : কালবেলা
জেলের জালে ধরা পড়া দুটি পাখি মাছ। ছবি : কালবেলা

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের গভীরে এক জেলের জালে ধরা পড়ল প্রায় ৩ মণ ওজনের দুটি পাখি মাছ। যা স্থানীয়ভাবে ‘গোলপাতা’ বা ‘সেইল ফিশ’ মাছ নামে পরিচিত।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে মাছ দুটি আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে গেলে খান ফিস আড়তে খোলা বাজারে ১১০ টাকা কেজি দরে ১৩ হাজার টাকায় বিক্রি হয়েছে।

স্থানীয় সুমন মৃধা নামের এক মাছ ব্যবসায়ী মাছ দুটি কিনে নেন। মাছ দুটি একনজর দেখার জন্য উৎসুক জনতার ভিড় পড়ে যায়।

জেলে ও আড়তদার সূত্রে জানা গেছে, চট্টগ্রাম বাঁশখালীর আল্লাহর দান-১ নামের ট্রলারটি নিয়ে ফেরদৌস মাঝি গত এক সপ্তাহ আগে গভীর সমুদ্রে মাছ শিকারে যায়। সমুদ্রে জাল ফেলতেই অন্যান্য মাছের সঙ্গে পাখি মাছ দুটি ধরা পড়ে। মাছ শিকার শেষে আজ আলীপুর মৎস্য বন্দরে নিয়ে আসলে খোলা ডাকে বিক্রি করা হয়।

ট্রলারের মাঝি ফেরদাউস জানান, মাছ দুটি একটু নরম হয়ে গেছে। অন্যথায় আরও বেশি দামে বিক্রি করা যেত।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা কালবেলাকে বলেন, পাখি মাছ স্থানীয়দের কাছে সেইল ফিশ বা গোলপাতা মাছ নামেও পরিচিত। মাছটি মূলত গভীর সমুদ্র থাকে। পরিবেশ ও ঘনঘন আবহাওয়া খারাপ থাকায় মাছগুলো তীরে আসে না। যার কারণে কম ধরা পড়ছে। তবে আগের চেয়ে বঙ্গোপসাগরে এসব মাছ বেড়েছে। দামও নাগালের মধ্যে। উপকূলে এসব মাছের চাহিদা কম থাকায় রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রির জন্য পাঠানো হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

গ্রাহকদের জন্য জরুরি বার্তা / প্রিপেইড মিটার রিচার্জের পর আসছে ২২০ ডিজিটের টোকেন?

সুন্দরবনে মালবাহী জাহাজে বনদস্যুদের হামলা, লুটপাট ও গুলি

কোরআনে চুমু দিয়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরান পেল উষ্ণ অভ্যর্থনা

সাবেক ইউপি চেয়ারম্যান তাহের গ্রেপ্তার

১০

লক্ষ্মীপুরে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা গঠনের গেজেট প্রকাশ

১১

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

১২

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

১৩

আইনজীবী আমিনুল গণির মৃত্যুতে অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটরের শোক

১৪

৭২’র সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে: আসিফ নজরুল

১৫

ডাকাতির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

১৬

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৫

১৭

বিশ্বকাপ শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে কারা?

১৮

বাস খাদে পড়ে নিহত ৪

১৯

নতুন করে সংঘাত, নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত

২০
X