মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১৮ জুলাই ২০২৫, ০৩:৫০ পিএম
অনলাইন সংস্করণ

ডোবায় ভাসছিল অজ্ঞাত যুবকের মরদেহ

ইটভাটার ডোবা থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ছবি : কালবেলা
ইটভাটার ডোবা থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ছবি : কালবেলা

পটুয়াখালীর কলাপাড়ায় একটি ইটভাটার ডোবা থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৮ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া এলাকার দেশ ব্রিকস নামের ইটভাটার ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে ওই ডোবার মধ্যে এক ব্যক্তিকে ভাসতে দেখেন এক নারী। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দেয় স্থানীয়রা। এরপর ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ। এসময় মরদেহটির গায়ে টি-শার্ট এবং উল্টো করে ট্রাউজার পরিহিত ছিল।

এ বিষয়ে কলাপাড়া থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) ফোরকান বলেন, জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্ত করা এখনো সম্ভব হয়নি।

তিনি বলেন, মরদেহের প্রাথমিক অবস্থা দেখে এটি স্বাভাবিক মৃত্যু নয় বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১০

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১১

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১২

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৩

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৪

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৫

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৬

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৭

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৮

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৯

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

২০
X