শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
রংপুর প্রতিনিধি
প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ০২:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

রংপুরে ফিলিং স্টেশনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১

রংপুর নগরীর সিও বাজার এলাকায় একটি এলপিজি ফিলিং স্টেশনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। ছবি : কালবেলা
রংপুর নগরীর সিও বাজার এলাকায় একটি এলপিজি ফিলিং স্টেশনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। ছবি : কালবেলা

রংপুর নগরীর সিও বাজার এলাকায় একটি এলপিজি ফিলিং স্টেশনের গ্যাস রিজার্ভার ট্যাংক বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। এদিকে বিস্ফোরণের তীব্রতায় পার্কিং করে রাখা অন্তত ২০টি অ্যাম্বুলেন্স ও মাইক্রোবাস দুমড়েমুচড়ে গেছে।

শনিবার (১৯ জুলাই) দুপুর ১২টার দিকে মেসার্স সিও বাজার এলপিজি অটো কনভার্সন সেন্টারে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বিস্ফোরণে আহত অবস্থায় কয়েকজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে পৌঁছানোর আগে একজন মারা যান। তাৎক্ষাণিকভবে তার পরিচয় পাওয়া যায়নি।

দুর্ঘটনার পর সরেজমিনে গিয়ে দেখা যায়, ফিলিং স্টেশন সংলগ্ন এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বিস্ফোরণের তীব্রতায় ফিলিং স্টেশনে পার্কিং করে রাখা অন্তত ২০টি অ্যাম্বুলেন্স ও মাইক্রোবাস দুমড়েমুচড়ে গেছে। আশপাশের দোকানপাট ও বাসাবাড়ির দেয়ালে ফাটল ধরেছে। গ্যাস রিজার্ভার ট্যাংকটি ভেঙে চুড়ে সেখানে পড়ে আছে। অনেক ভবনের জানালার কাচ ভেঙে পড়েছে। এ সময় রংপুর-দিনাজপুর মহাসড়কে তীব্র যানজট তৈরি হয়। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, পুলিশ ও সিভিল ডিফেন্সের সদস্যরা কাজ করছেন। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি।

স্থানীয়রা জানান, দুপুর ১২টার দিকে হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। বিস্ফোরণের শব্দ প্রায় এক কিলোমিটার দূর থেকেও শোনা যায়।

সিও বাজার এলাকার বাসিন্দা শাকিল বলেন, ‘হঠাৎ বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। আমি ঘটনাস্থলে এসে দেখি চারপাশের গাড়ি, দোকানপাট ও বাড়িঘর দুমড়েমুচড়ে গেছে। অনেক দূর থেকে এ শব্দ শোনা গেছে। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।’

এ বিষয়ে রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. বাদশা মাসউদ আলম বলেন, দুর্ঘটনার সময় ফিলিং স্টেশনটি বন্ধ ছিল এবং মেরামতের কাজ চলছিল। রিজার্ভার ট্যাংকটি খালি ছিল, তবে লিকেজের কারণে ভেতরে গ্যাস জমে গিয়ে অতিরিক্ত চাপে বিস্ফোরণ ঘটে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১০

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

১১

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

১২

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

১৩

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

১৪

মানবপাচারের শিকার ২৮৯ নাগরিককে দেশে ফিরিয়ে নিল রুয়ান্ডা

১৫

ভারতের হয়ে প্রথম ফিফটি সূর্যবংশীর, গড়লেন বিশ্ব রেকর্ড

১৬

লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য সেলিম হাসপাতালে ভর্তি

১৭

১০ বছর বয়সী খাদিজার মৃত্যু, ডাক্তারের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ 

১৮

কারমাইকেল কলেজে অনিয়মের অভিযোগ, ২৮ জুলাই পর্যন্ত আলটিমেটাম

১৯

দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন জামায়াত নেতা

২০
X