টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ০১:৪২ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাফিক বক্সে ট্রাকের ধাক্কা, আহত ২ পুলিশ সদস্য 

বালুভর্তি ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে যাওয়া ট্রাফিক পুলিশ বক্স। ছবি : কালবেলা
বালুভর্তি ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে যাওয়া ট্রাফিক পুলিশ বক্স। ছবি : কালবেলা

গাজীপুরের টঙ্গী পশ্চিম থানার সফিউদ্দিন কলেজ সংলগ্ন ট্রাফিক পুলিশ বক্সে বালুবাহী একটি ট্রাকের ধাক্কায় দুজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

শনিবার (১৯ জুলাই) ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা মেট্রো-ডি ৪৫৪৮ নম্বরের একটি বালুভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাফিক বক্সে সজোরে ধাক্কা দেয়। এতে বক্সটি দুমড়েমুচড়ে যায় এবং ভেতরে কর্তব্যরত দুই পুলিশ সদস্য আহত হন। তাদের তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

এদিকে ঘটনার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ট্রাক ও চালককে জব্দ করে টঙ্গী পশ্চিম থানায় নেওয়া হয়েছে।

দুর্ঘটনার পর এস এম আশরাফুল আলম, পিপিএম, ডিসি ট্রাফিক (গাজীপুর মেট্রোপলিটন পুলিশ) ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত ট্রাফিক বক্স পরিদর্শন করেন।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ওসি ইসকান্দার হাবিব বলেন, ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। তদন্ত চলছে, তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে এলাকার পরিবেশ স্বাভাবিক রয়েছে এবং যান চলাচলে কোনো বিঘ্ন নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১০

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

১১

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

১২

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

১৩

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

১৪

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

১৫

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

১৬

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

১৭

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

১৮

‘এটি আমাদের দল নয়’— ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

১৯

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

২০
X