বগুড়া ব্যুরো
প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ০৫:৫০ পিএম
অনলাইন সংস্করণ

২১ মামলার আসামি যুবলীগ নেতা গ্রেপ্তার

গোয়েন্দা পুলিশের হাতে আমিনুল ইসলাম গ্রেপ্তার। ছবি : কালবেলা  
গোয়েন্দা পুলিশের হাতে আমিনুল ইসলাম গ্রেপ্তার। ছবি : কালবেলা  

বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৯টিসহ ২১ মামলার আসামি সাবেক কাউন্সিলর যুবলীগ নেতা আমিনুল ইসলামকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (১৯ জুলাই) সকালে সাড়ে ৭টার দিকে ঢাকার গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আমিনুল ইসলাম বগুড়া নিশিন্দারা এলাকার মৃত আব্দুল লতিফ মন্ডলের ছেলে। তিনি বগুড়া সদর উপজেলার ১৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। আমিনুল যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ও ঢাকা-উত্তরবঙ্গ রুটে চলাচলকারী শাহ ফতেহ আলী পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক।

বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান বলেন, আমিনুল ইসলামের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৯টিসহ ২১টির বেশি মামলা রয়েছে। এর মধ্যে রয়েছে হত্যা, অপহরণ, চাঁদাবাজি, মারামারি, বিস্ফোরক ও দুর্নীতি দমন কমিশনের মামলা। এসব মামলা আদালতে বিচারাধীন।

তিনি আরও বলেন, আমিনুল দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গুলশান থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কালবেলা/এসআই/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদায়ী রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হবে কি না জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

সাঙ্গু নদীতে ভেসে উঠল নিখোঁজ পর্যটকের মরদেহ

টানা ৩ দিন ১২ ঘণ্টা করে গ্যাস থাকবে না যেসব এলাকায়

দেশ সংস্কার না করে কুসংস্কারের জন্ম দেওয়া হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

ট্রাকচালক হোসেন হত্যা: হাসিনা-পলকসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ১৩ আগস্ট

স্পেনে দাবানলের ক্ষত কাটছে না, চিন্তায় হাজারো মানুষ

রাষ্ট্রপতি নির্বাচন / তিন কারণে পছন্দের শীর্ষে মির্জা ফখরুল

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে হাফিজ উদ্দিন আহমদের প্রথম কর্মদিবস শুরু

‘মানুষের নিরাপত্তা আজ প্রশ্নের মুখে’ / ছাতাবোমার ঘটনায় গোলাম পরওয়ারের উদ্বেগ

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

১০

ব্রিটেনের স্বার্থে প্রয়োজনে ট্রাম্পের বিরুদ্ধেও অবস্থান নেব: অ্যান্ডি বার্নহ্যাম

১১

হরমুজ প্রণালির নৌচলাচল নিয়ে ওমানের সঙ্গে আলোচনায় অগ্রগতি

১২

ইরান অবরোধ ভাঙার অভিযোগে তেলবাহী জাহাজ অচল করল মার্কিন বাহিনী

১৩

হজের প্রাথমিক নিবন্ধন শুরু ২৭ জুলাই, যেতে পারবে না যারা

১৪

সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা

১৫

ভাটারার গ্যাস বিস্ফোরণ / স্বামী-ভাগ্নির পর না ফেরার দেশে ফাহিমাও

১৬

সিরিয়ায় বাস দুর্ঘটনা, হতাহতদের হেলিকপ্টারে করে হাসপাতালে প্রেরণ

১৭

জুলাই হত্যা মামলা / ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে আজ সাক্ষ্য দেবেন সাংবাদিক আশরাফ কায়সার

১৮

প্রশাসনের সঙ্গে বৈঠকের পর খুলল তালা, ক্লাস-পরীক্ষা বর্জন অব্যাহত

১৯

এইচএসসির রসায়ন প্রশ্নে ভুল ছিল কি না জানাল শিক্ষা বোর্ড

২০
X