জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ০৫:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

স্বামী-স্ত্রীসহ ৪ মাদককারবারি গ্রেপ্তার

পুলিশের হাতে গ্রেপ্তার স্বামী-স্ত্রীসহ চারজন। ছবি : কালবেলা
পুলিশের হাতে গ্রেপ্তার স্বামী-স্ত্রীসহ চারজন। ছবি : কালবেলা

শরীয়তপুরের জাজিরা উপজেলায় হেরোইন ও গাঁজাসহ চার মাদককারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৯ জুলাই) দুপুরে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে শুক্রবার (১৮ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার কাজিরহাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার চারজন হলেন- পালং মডেল থানার শৈলপাড়া গ্রামের মো. আইয়ুব আলী (২৯), তার স্ত্রী নাসরিন (২৬), নুর হোসেন খান (৩০) এবং ইমন মাদবর (২৬)।

পুলিশ সূত্রে জানা গেছে, নতুন স্ট্যান্ড এলাকায় কয়েকজন ব্যক্তি মাদক নিয়ে অবস্থান করছিল। গোপন সূত্রে জানতে পেরে পুলিশের একটি দল রাত ১২টা ২০ মিনিটের দিকে কাজিরহাট বাজার এলাকায় যায়। সেখানে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাদের আটক করে।

আরও জানা গেছে, পরে তল্লাশি চালিয়ে মো. আইয়ুব আলীর কাছে ২ গ্রাম হেরোইন, তার স্ত্রী নাসরিনের হাতে থাকা ব্যাগ থেকে ১ গ্রাম, নুর হোসেন খানের পকেট থেকে ১ গ্রাম হিরোইন এবং ইমন মাদবরের পকেট থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে পৃথক ধারায় মামলা দায়ের করা হয়েছে।

জাজিরা থানার ওসি মোহাম্মদ মাইনুল ইসলাম কালবেলাকে বলেন, মাদক নিয়ে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে জাজিরা থানা পুলিশ। আমার থানা এলাকাকে মাদকমুক্ত রাখতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোকসংগীত শিল্পী সোহাগের রয়্যালটির টাকা আত্মসাতের অভিযোগ

ঢাকা শহরে স্মার্ট পোস্ট বক্স বসাবে সরকার

বাজেটে যেসব পণ্যের দাম কমতে পারে 

আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ : ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

অংশীজনদের নিয়ে আইসিএবি জনস্বার্থ ফোরামের যাত্রা শুরু

অজিদের বিপক্ষে ইতিহাস গড়ে জিতলো বাংলাদেশ

বিচারককে হাইকোর্টে তলব / হবিগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি ‘ধর্ষণ ও হত্যা’ মামলার বিচার

নকল ও ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান অপ্রতুল : বিএসটিআইকে ক্যাব

ইরান ও হুথিদের পদক্ষেপের প্রশংসায় হিজবুল্লাহ

মিরপুরে বৃষ্টির হানা, খেলা না হলে কে জিতবে?

১০

শেষ ম্যাচে তারকাবহুল দল নিয়ে নামছে আর্জেন্টিনা

১১

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত বেড়ে ৩,৬৬৬

১২

স্থায়ী যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে লেবানন

১৩

বাজেটে বেতন নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

১৪

রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু উদ্বেগ

১৫

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চাকরি, এসএসসি পাসেই আবেদন

১৬

চার খাতে অতিরিক্ত ৪২৬০০ কোটি টাকা ভর্তুকির চাপ : অর্থমন্ত্রী

১৭

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা

১৮

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৯

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, আবেদন অনলাইনে

২০
X