মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ : ২০ জুলাই ২০২৫, ০৮:৩৮ এএম
অনলাইন সংস্করণ

মেলার অবৈধ লটারির টিকিট বিক্রির দায়ে ৩ জনের কারাদণ্ড

ছবি : কালবেলা গ্রাফিক্স।
ছবি : কালবেলা গ্রাফিক্স।

নীলফামারীর ডিমলায় ‘গ্রামীণ কুটিরশিল্প মেলা-২০২৫’ এর নামে অবৈধভাবে লটারির টিকিট বিক্রির অভিযোগে তিনজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় উপজেলার বালাপাড়া ইউনিয়নের ডাঙ্গারহাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, ডিমলা সদর, সর্দারহাট, নাউতারা ও ডাঙ্গারহাটসহ বিভিন্ন হাট-বাজারে দীর্ঘদিন অবৈধভাবে লটারির পরিচিত টিকিট বিক্রি করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তারের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

আরও জানা গেছে, অভিযানে ডিমলা সদর ইউনিয়নের উত্তর তিতপাড়া গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে মো. আব্দুল লতিফকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া পঞ্চগড় জেলার বোদা উপজেলার কুড়ালি পাড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে আনোয়ার হোসেন এবং ডিমলা উপজেলার খগাখরিবাড়ি ইউনিয়নের আব্দুল জব্বারের ছেলে সাগর ইসলামকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

নাউতারা বাজারের ব্যবসায়ী আলী আহমেদ বলেন, আমরা দীর্ঘদিন ধরে এই অবৈধ লটারি বন্ধের দাবি জানিয়ে আসছিলাম। অবশেষে প্রশাসন ব্যবস্থা নিয়েছে, এতে আমরা খুশি। আশা করি, ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, লটারির ফাঁদে পড়ে উঠতি বয়সের ছেলেমেয়েরা বিপথে যাচ্ছিল এবং পড়াশোনায় মনোযোগ হারাচ্ছিল। এ অভিযান তাদের জন্য একপ্রকার স্বস্তির বার্তা হয়ে এসেছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার কালবেলাকে বলেন, সাধারণ মানুষকে প্রলুব্ধ করে লটারির টিকিট বিক্রি করা একধরনের প্রতারণা। এটি একটি আইনবিরুদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। মোবাইল কোর্ট আইন ২০০৯ অনুযায়ী দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, অভিযানকালে লটারি বিক্রির কাজে ব্যবহৃত ১১টি বাক্স ও বিপুল পরিমাণ অবিক্রীত লটারির টিকিট জব্দ করা হয়। জনস্বার্থে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এই অভিযান অব্যাহত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১০

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১১

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১২

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৩

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৪

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৫

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৬

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৭

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১৮

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

১৯

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

২০
X