টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৩ জুলাই ২০২৫, ০৮:৩৩ এএম
অনলাইন সংস্করণ

টঙ্গীতে ৪ ছিনতাইকারীকে গণপিটুনি

আটক চার ছিনতাইকারী। ছবি : কালবেলা
আটক চার ছিনতাইকারী। ছবি : কালবেলা

গাজীপুরের টঙ্গী কলেজ গেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ছিনতাইয়ের সময় চারজনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। পরে ছিনতাইকারীদের ব্যবহৃত মোটরসাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।

মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যার দিকে টঙ্গীর শফিউদ্দিন রোড সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পৃথক স্থানে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন—টঙ্গী পূর্ব থানার এরশাদনগর ৪ নম্বর ব্লকের বাসিন্দা নাজমুল হোসেন (২৪), সুমন (২৬) ও বউ বাজার এলাকার সজিব হোসেন (২৭) এবং হোসেন মার্কেট এলাকার বাসিন্দা মেহেদী (১৯)।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছিনতাইয়ের সময় এক যুবকের হাতে ছুরি দেখতে পেয়ে সন্দেহ হলে জনতা তাদের ধাওয়া করে ধরে ফেলে। পরে উত্তেজিত জনতা তাদের ব্যবহৃত মোটরসাইকেল পুড়িয়ে দেয় এবং গণপিটুনি দেয়। একপর্যায়ে ছিনতাইকারীরা পালানোর চেষ্টা করলে জনতা তাদের ধরে ফেলে এবং টঙ্গী পূর্ব থানা পুলিশের হাতে তুলে দেয়। এ ছাড়া সন্ধ্যার দিকে টঙ্গীর বউ বাজার ও হোসেন মার্কেট এলাকায় আরেকটি পৃথক ঘটনায় সজিব ও মেহেদীকে আটক করে জনতা।

টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, আমি তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় ছিনতাইকারীদের উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যাই। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

১১

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

১২

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

১৩

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

১৪

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

১৫

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

১৬

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

১৭

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

১৮

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

১৯

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

২০
X