সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৩ জুলাই ২০২৫, ১০:১১ পিএম
অনলাইন সংস্করণ

সেতুর রেলিংয়ে ধাক্কা দিয়ে উল্টে গেল ট্যাংকলরি, চালক নিহত

উল্টে যাওয়া ট্যাংকলরি। ছবি : কালবেলা
উল্টে যাওয়া ট্যাংকলরি। ছবি : কালবেলা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ে ধাক্কা দিয়ে একটি ট্যাংকলরি উল্টে এর চালক নিহত হয়েছেন। এ ঘটনায় হেলপার আহত হয়েছেন।

বুধবার (২৩ জুলাই) বিকালে হাটিকুমরুল-নগরবাড়ি মহাসড়কে উপজেলার বালশাবাড়ি জোড়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত চালক সোহাগ আলী (৩৫) বগুড়া সদর উপজেলার মানিকচর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।

এলাকাবাসী জানায়, শাহজাদপুরের বাঘাবাড়ি থেকে তেলবাহী ট্যাংকলরিটি বগুড়ার দিকে যাচ্ছিল। বালশাবাড়ি জোড়া ব্রিজ পার হওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে রেলিংয়ে ধাক্কা দেয়। ফলে লরিটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই চালক সোহাগ আলি মারা যান। আহত হন হেলপার। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ কালবেলাকে জানান, বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেছে। এছাড়াও ট্যাংকলরিটি থানা হেফাজতে রাখা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননের স্বাধীনতাকামী গোষ্ঠীর সদরদপ্তরে ইসরায়েলি হামলা

পরিবারের জন্য কেনাকাটা করে ফেরার পথে প্রবাসী নিহত

জার্সি পরা মিঠুন সাহার ছবিটি এআই জেনারেটেড

বিরতি ভেঙে নতুন গান নিয়ে ফিরছেন মেহরাব

অধ্যাপিকাকে হত্যা করতে ১৪০০ কিমি পাড়ি দিল দম্পতি

সংসদে আমির হামজা / ‘৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না’

নিষিদ্ধ ছাত্রলীগের ৪৫ নেতাকর্মী আটক

গাজীপুর পৌরসভার সাবেক মেয়র মারা গেছেন

ক্লাব ক্যাটাগরি থেকে বোর্ড পরিচালক হলেন যারা

গান শোনাতে ঢাকা আসছেন অনুপম রায়

১০

সংসদে সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা / ‘হাসপাতাল নিজেই আইসিইউতে চলে গেছে’

১১

ইউরোপের অভিবাসন নীতির সমালোচনা করলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

১২

দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক হলেন স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে সাঈদ ইব্রাহিম

১৩

প্রেম ভাঙেনি, বরং বিয়ের পথে সজল আলি ও হামজা সোহেল

১৪

শ্রমিকদের বকেয়া পরিশোধ না করেই কারখানা বন্ধের অভিযোগ

১৫

১৯ মে থেকে ৭ জুন : রামিসার জন্য বিচার প্রক্রিয়া যেভাবে এগিয়েছে

১৬

১০০ দিনের যুদ্ধ : টিকে থাকাই কি ইরানের বিজয়?

১৭

পোপ লিওর উন্মুক্ত প্রার্থনায় মাদ্রিদের রাস্তায় লাখো মানুষের ঢল

১৮

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম

১৯

এক বছরেই উধাও সাড়ে ৪ হাজার ডাস্টবিন

২০
X