দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ : ২৪ জুলাই ২০২৫, ০৬:২৪ পিএম
অনলাইন সংস্করণ

এক সারিতে দাফন চারজন

এক সারিতে দাফন করা হয় চারজনের মরদেহ। ছবি : কালবেলা
এক সারিতে দাফন করা হয় চারজনের মরদেহ। ছবি : কালবেলা

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত একই পরিবারের সাতজনসহ মোট আটজনের দাফন সম্পন্ন হয়েছে। নিহত সবাই কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ধর্মদহ গ্রামের বাসিন্দা।

বুধবার (২৩ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে প্রথম দাফন করা হয় মাইক্রোবাসচালক শাহাবুদ্দিনকে, তার নিজ গ্রামের মালিথাপাড়া কবরস্থানে। পরদিন বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১০টায় জানাজা শেষে দৌলতপুরের প্রাগপুর কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয় নিহত জাহিদুল ইসলামের ছোট বোন রওসনারা আক্তার ইতিকে (৪৮)।

একই সময়ে মেহেরপুর জেলার গাংনী উপজেলার বেদবাড়িয়া গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় জাহিদুল ইসলামের শাশুড়ি আনজুমান (৭৫) এবং শালিকা সীমাকে (৩৫)।

সবশেষে বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ধর্মদহ গ্রামের ফরাজি পাড়া কবরস্থানে জানাজা শেষে পাশাপাশি চারটি কবর খনন করে একত্রে দাফন করা হয় জাহিদুল ইসলাম (৫৫), তার স্ত্রী সেলিনা খাতুন (৫০), চাচাতো বোন আনোয়ারা খাতুন (৫৫) এবং চাচাতো ভাবি আনোয়ারা খাতুন আনুকে (৫০)।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, প্রবাসে অবস্থান করা জাহিদুল ইসলামের ছেলে সোহান এবং আনোয়ারা খাতুনের ছেলে সুইট রানা দেশে ফেরার পরই এই চারজনের দাফন সম্পন্ন করা হয়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত আটজনের দাফন সম্পন্ন হয়েছে তাদের নিজ নিজ গ্রামে।

দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকী বলেন, ধর্মদহ গিয়েছিলাম, চারজনের জানাজায় অংশ নিয়েছি। এলাকায় শোকের ছায়া, এ এক হৃদয় বিদারক ঘটনা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X