জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৪ জুলাই ২০২৫, ০৯:০৮ পিএম
অনলাইন সংস্করণ

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে ফের ভয়াবহ ভাঙন

পদ্মা সেতু প্রকল্প এলাকার রক্ষা বাঁধে ফের ভাঙনে ভেঙে যায় ঘর। ছবি : কালবেলা
পদ্মা সেতু প্রকল্প এলাকার রক্ষা বাঁধে ফের ভাঙনে ভেঙে যায় ঘর। ছবি : কালবেলা

শরীয়তপুরের জাজিরা প্রান্তে পদ্মা সেতু প্রকল্প এলাকার রক্ষা বাঁধে ফের ভাঙন দেখা দিয়েছে। বুধবার গভীর রাতে হঠাৎ ১০০ মিটার বাঁধ নদীতে চলে গেছে। মঙ্গল মাঝিঘাট-সাত্তার মাদবর বাজারের কাছাকাছি এই ভাঙন এক রাতেই নিঃস্ব করে দিয়েছে বহু মানুষকে।

শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, গত নভেম্বর থেকে এ পর্যন্ত অন্তত পাঁচবার বড় ভাঙন হয়েছে। ৭ জুন, ৭ জুলাই, ৯ জুলাই এবং সর্বশেষ ২৩ জুলাই—প্রতিবারই শত শত মিটার নদীতে বিলীন হয়েছে। জিও ব্যাগ ফেলেও ঠেকানো যাচ্ছে না ভাঙন। এরই মধ্যে ১ লাখ ৩২ হাজার জিও ব্যাগ ফেললেও ভাঙন থামানো যায়নি।

বুধবার রাতে পদ্মার ভাঙনে ১০টি দোকান সরিয়ে ফেলা হয়েছে। শেষ ১৫ দিনে এই নিয়ে প্রায় ৬০০ মিটার রক্ষা বাঁধ হারিয়ে গেছে নদীর গহ্বরে। তলিয়ে গেছে ৩৩টি দোকান, ১৫টি বাড়ি। আরও ৫০টি পরিবার নিজের ঘরবাড়ি নিজের হাতেই সরিয়ে নিচ্ছে।

ঝুঁকিতে রয়েছে সাত্তার মাদবর বাজারের ২৪০টিরও বেশি ব্যবসা প্রতিষ্ঠান। আশপাশের গ্রামগুলোও বাদ যাচ্ছে না। আলম খারকান্দি, উকিল উদ্দিন মুন্সিকান্দি, ওছিম উদ্দিন মাদবরকান্দি গ্রামের প্রায় ৬০০ পরিবার এখন ‘নদীর মুখোমুখি’।

২০১২ সালে পদ্মা সেতুর নির্মাণের সময় যে বাঁধ তৈরি হয়েছিল, সেই বাঁধই এখন পদ্মার থাবায় একে একে হারিয়ে যাচ্ছে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ যে ১১০ কোটি টাকা ব্যয়ে বাঁধ নির্মাণ করেছিল, তার বেশিরভাগ অংশ এখন বিলীন অথবা বিপন্ন।

মাঝিরঘাট পদ্মার পাড়ের মানুষ বলছেন, সেতু দিয়ে গাড়ি যাচ্ছে, কিন্তু পেছনের গ্রামগুলো ডুবে যাচ্ছে চুপচাপ। উন্নয়ন হয়েছে শহরে, দুর্ভোগটা রয়ে গেছে আমাদের ঘরে।

স্থানীয় ব্যবসায়ী বাদশা শেখ বলেন, ‘ভাঙন আবার শুরু হয়েছে। দোকানপাট সরিয়ে নিচ্ছি। ২৫০ জনের বেশি দোকানদার এখন আতঙ্কে রাত কাটাচ্ছেন। বাঁধ না থাকলে আমাদের ব্যবসার অস্তিত্বই থাকবে না।’

জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী রায় কালবেলাকে বলেন, ‘বাঁধ পুরোনো হয়ে গেছে, তাই জায়গায় জায়গায় দুর্বলতা দেখা দিচ্ছে। ক্ষতিগ্রস্তদের তালিকা করা হচ্ছে। প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।’

জেলা পাউবোর নির্বাহী প্রকৌশলী তারেক হাসান কালবেলা বলেন, ‘পানির উচ্চতা আর স্রোতের তীব্রতা এখন অতীতের চেয়েও ভয়ংকর। তাই কোথাও কোথাও বাঁধ ভেঙে যাচ্ছে। আমরা জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করছি। তবে স্থায়ী বাঁধের জন্য একটি প্রকল্প জমা দেওয়া হয়েছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১০

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

১১

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

১২

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

১৩

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৪

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

১৫

আজকের নামাজের সময়সূচি

১৬

এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

১৭

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৮

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

১৯

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

২০
X