সিলেট ব্যুরো :
প্রকাশ : ২৫ জুলাই ২০২৫, ০৯:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

দেশের নীতিনির্ধারণের অংশী হবেন প্রবাসীরা : নাহিদ ইসলাম

বক্তব্য রাখছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি : কালবেলা
বক্তব্য রাখছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি : কালবেলা

প্রবাসীরা বাংলাদেশের নীতিনির্ধারণের অংশী হবেন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, ‘লন্ডনে বাঙালিদের অধিকাংশই সিলেটি। আপনারা (সিলেটি) যেমন, লন্ডনকে জয় করেছেন, তেমনি জয় করেছেন এই সিলেটকে। আমাদের প্রবাসী ভাইদের ঘামে বাংলাদেশের অর্থনীতির চাকা ঘুরে। আমরা তাদের ভোটাধিকারের জন্য কথা বলছি। আমরা বিশ্বাস করি, প্রবাসীরা বাংলাদেশের নীতিনির্ধারণের অংশী হবেন।’

শুক্রবার (২৫ জুলাই) বিকেলে সিলেটের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘সিলেটকে একটি আদর্শ শিল্পনগরী হিসেবে গড়ে তুলতে হবে। সিলেটের শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থানের জন্য জাতীয় নাগরিক পার্টি কাজ করবে। বিচার সংস্কার নতুন সংবিধানের জন্য আমরা রাজপথে নেমেছি। সেই সংবিধানে আপনার আমার অধিকারের কথা থাকবে। সিলেটের মানুষের মর্যাদার কথাও থাকবে। আগামীতে আমরা শহীদ মিনারে জড়ো হচ্ছি জুলাই সনদ আদায়ের লক্ষ্যে। ইনশাল্লাহ আমরা তা আদায় করে নেব।’

এনসিপির আহ্বায়ক বলেন, ‘যুগযুগ ধরে সিলেট বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যকে ধরে রেখেছে। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা আন্দোলন, চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে সিলেটের মানুষ বুক চিতিয়ে লড়াই করেছে। জনগণের মুক্তির লড়াইয়ে সিলেট ছিল অগ্রগামী। এ অঞ্চলের প্রবাসীরাও আমাদের সহযোগিতা করেছেন, পরামর্শ দিয়েছেন। আমরা তাদের ভুলিনি। কৃতজ্ঞচিত্তে তাদের স্মরণ করি। ’৪৭ সালে সিলেটবাসী পূর্ববঙ্গের সঙ্গে থাকার রায় দিয়েছিলেন। কিন্তু সিলেটবাসীকে সেই ব্রিটিশ থেকে শুরু করে পাকিস্তান এবং আওয়ামী লীগ আমলেও ঠকানো হয়েছিল। এখানকার তেল, গ্যাস, বালু পাথরসহ সব খনিজ সম্পদ থেকে সিলেটবাসীকেই বঞ্চিত করা হয়েছে।’

তিনি বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে এই সিলেটের ১৭ জন শহীদ হয়েছেন। আমরা তাদের উত্তরাধিকার বহন করি। আমরা সেই শহীদদের রক্তের শপথ নিয়ে নতুন বাংলাদেশ গড়তে এসেছি, এই সিলেটে।’

নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে এই সিলেটের স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীরা যেভাবে সমর্থন দিয়েছিল, তা বাংলাদেশকে অনুপ্রাণিত করেছে। জুলাই গণঅভ্যুত্থানে সিলেটবাসীর সংগ্রামের কথা আমরা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি। জুলাই গণঅভ্যুত্থানের পর এনসিপি গঠিত হয়েছে। সেখানে আপনাদের এলাকার সন্তান অর্পিতা, এহতেশাম, জুনায়েদ আছেন। তারা এখানে এনসিপিকে শক্তিশালী করছে। সিলেটের আনাচে-কানাচে আজ জনতার ভিড়। আগামীতে সিলেট হবে এনসিপির দুর্গ, নতুন বাংলাদেশের দুর্গ।’

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের পরিচালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক অর্পিতা শ্যাম, যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, সিনিয়র মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা, সিলেটের জেলার প্রধান সমন্বয়ককারী নাজিম উদ্দিন সাহান, সিলেটের মুখ্য নেতা ডা. এহতেশাম, জুলাই অভ্যুত্থানের স্লোগান মাস্টার বাকের, সিলেটের নেতা ডা. আব্দুল্লাহ, সিনিয়র মুখ্য সমন্ময়ক গোলাম মর্তুজা প্রমুখ।

চলতি মাসের শুরু থেকে সারা দেশে ‘জুলাই পদযাত্রা’ করেছে এনসিপি। কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বিকেল সাড়ে ৫টায় সিলেট নগরীর চৌহাট্টা পয়েন্ট থেকে এনসিপির পদযাত্রা শুরু হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X