মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ০৯:২৯ পিএম
অনলাইন সংস্করণ

মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ

গ্রেপ্তার ইউনুস মণ্ডল। ছবি : সংগৃহীত
গ্রেপ্তার ইউনুস মণ্ডল। ছবি : সংগৃহীত

টাঙ্গাইলের মির্জাপুরে নিজের মাকে লাঠি দিয়ে হত্যার পর নিজেই থানায় আত্মসমর্পণ করেছেন ইউনুস মণ্ডল নামের এক যুবক। শনিবার (২৬ জুলাই) ভোরে থানায় গিয়ে আত্মসমর্পণ করেন তিনি।

এর আগে শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যায় উপজেলার আনাইতারা ইউনিয়নের মশাজান গ্রামে মাকে হত্যা করেন ইউনুস। নিহত ফুলমালা বেগম (৭০) আনাইতারা ইউনিয়নের মশাজান গ্রামের মৃত সিরাজ উদ্দিনের স্ত্রী।

পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে ফুলমালা বেগম তার ছেলে ইউনুসকে বাড়ির কাজের কথা বললে তিনি পারবেন না বলে জানান। এরপর কথা কাটাকাটির জেরে তার মাকে লাঠি দিয়ে মাথায় কয়েকটি আঘাত করে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। সন্ধ্যার দিকে প্রতিবেশীরা নিহতের মরদেহ মাটিতে পড়ে থাকতে দেখেন। এরপর পুলিশকে খবর দিয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের মেয়ে সেলিনা বেগম বাদী হয়ে মির্জাপুর থানায় হত্যা মামলা করেন। শনিবার ভোরে থানায় গিয়ে ঘাতক ইউনুস মণ্ডল নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করে।

মির্জাপুর থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ইউনুসকে আদালতের মাধ্যমে টাঙ্গাইল কারাগারে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

আজকের নামাজের সময়সূচি

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

১০

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

১১

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

১২

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

১৩

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

১৪

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

১৫

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

১৬

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

১৭

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১৮

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১৯

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

২০
X