মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ১১:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

উপদেষ্টা পরিষদ জনগণের আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছে : মেজর হাফিজ

ভোলার লালমোহনে বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে বক্তব্য দেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। ছবি : কালবেলা
ভোলার লালমোহনে বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে বক্তব্য দেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। ছবি : কালবেলা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম) বলেছেন, বিএনপি ও বাংলাদেশের বর্তমানে সমমনা দলগুলো ড. ইউনূসকে প্রধান উপদেষ্টা করেছিল। কিন্তু ড. ইউনূস ও উপদেষ্টা পরিষদ বাংলাদেশকে জনকল্যাণমূলক রাষ্ট্র করতে এবং জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন।

তিনি বলেন, এমনকি যারা জুলাই-আগস্টে আহত হয়েছে তাদেরও কোনো খোঁজখবর নিচ্ছেন না। তাদের মূল্যায়নও করতে পারেনি। ১৬ বছর দুঃশাসনের বিরুদ্ধে সংগ্রাম করেছে বিএনপি। আমরা চেষ্টা করেছি দুঃশাসন রোধ করতে।

শনিবার (২৬ জুলাই) দুপুরে ভোলার লালমোহন উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা ও পৌরসভা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হাফিজ উদ্দিন আহমেদ বলেন, যারা বাংলাদেশকে দেখে নাই, দেশ ও দেশের গ্রামাঞ্চল সম্পর্কে জানে না, তারা এখন একের পর এক সংস্কার প্রস্তাব দিয়ে যাচ্ছে। তার একটা হলো পিআর পদ্ধতিতে নির্বাচন। যার অর্থ হলো আনুপাতিকহারে ভোট হবে। যারা ভোটার এবং যাকে ভোট দেবে তারা প্রার্থীর চেহারা দেখতে পাবেন না। কিন্তু অধিকাংশ রাজনৈতিক দল যারা ভোট পাবে না তারা বলেছে, আমাদের দল ভোট করে দেবে। সেখানে দলের ওপরে ছেড়ে দিতে হবে। কোনো ব্যক্তিকে ভোট দিতে হবে না। এটাই হলো পিআর। কিন্তু বিএনপি চায় ব্যক্তিকে বিবেচনা করে ভোট দেবে। একজন মানুষের গুণাগুণ বিচার করে, অতীতে তিনি জনগণকে কী ধরনের সার্ভিস দিয়েছেন, কোনো ভালো কাজ করেছেন কি না, সেটা দেখে শুনে জনগণ ভোট দেবে। এটা বিএনপির দাবি।

উপজেলা বিএনপির আহ্বায়ক তাহারাত হাফিজ অর্কের সভাপতিত্বে ও সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুলের সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আ ক ন কুদ্দুসুর রহমান। উদ্বোধক ছিলেন নির্বাহী কমিটির সদস্য ও জেলার সমন্বয়ক আবু নাসের রহমত উল্যাহ। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরন, সদস্য সচিব রাইসুল আলম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১০

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১১

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১২

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৩

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৪

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৫

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৬

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৭

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৮

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৯

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

২০
X