টঙ্গী প্রতিনিধি
প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ১১:১৯ এএম
আপডেট : ২৮ জুলাই ২০২৫, ১২:০৪ পিএম
অনলাইন সংস্করণ

এখনো সন্ধান মেলেনি ম্যানহোলে পড়ে নিখোঁজ নারীর

নিখোঁজ নারীর সন্ধানে অভিযান। ছবি : কালবেলা
নিখোঁজ নারীর সন্ধানে অভিযান। ছবি : কালবেলা

গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে খোলা ম্যানহোলে পড়ে নিখোঁজ নারীর সন্ধান মেলেনি। রোববার (২৭ জুলাই) রাত ৮টা ৩০ মিনিটের দিকে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় খোলা ম্যানহোলে পড়ে যান ওই নারী। ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করলেও এখনো তাকে উদ্ধার করা যায়নি।

নিখোঁজ তাসনিম সিদ্দিকী জ্যোতি রাজধানীর মিরপুরে ১০ নং সেক্টরে বসবাস করতেন। তিনি ওষুধ আমদানিকারক প্রতিষ্ঠান মনি ট্রেডিংয়ের সেলসম্যান হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা জেলায় বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, টানা বৃষ্টির মধ্যে গন্তব্যে ফেরার পথে ওই নারী হোসেন মার্কেট এলাকায় ঢাকা ইমপেরিয়াল হাসপাতালের সামনে খোলা ম্যানহোলে পড়ে যান। পানির তীব্র স্রোতে তিনি মুহূর্তেই তলিয়ে যান।

স্থানীয়রা প্রাথমিকভাবে উদ্ধারে চেষ্টা চালালেও ব্যর্থ হন। প্রায় দুই ঘণ্টা পর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

ফায়ার সার্ভিসের টঙ্গী ইউনিটের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহিন আলম জানান, ম্যানহোলটির গভীরতা প্রায় ১০ ফুট। দিনভর বৃষ্টির কারণে এটি পানিতে পূর্ণ হয়ে গেছে এবং তীব্র স্রোত সৃষ্টি হয়েছে। আমরা নিরবচ্ছিন্নভাবে অনুসন্ধান চালিয়ে যাচ্ছি।

ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী রাত ৯টা থেকে ১১টা ৪৫ মিনিট পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে মহাসড়কে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। পরে প্রশাসনের আশ্বাসে তারা অবরোধ প্রত্যাহার করেন এবং যান চলাচল স্বাভাবিক হয়।

বিক্ষোভকারী এলাকাবাসীর অভিযোগ, সড়কের পাশের ১২ ফুট প্রশস্ত ড্রেন সংকুচিত করে ৬ ফুটে নামিয়ে আনা হয়েছে, যার ফলে বর্ষা মৌসুমে চরম জলাবদ্ধতা দেখা দেয়। তাদের দাবি, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে একের পর এক দুর্ঘটনা ঘটছে।

তারা আরও অভিযোগ করেন, একসময় সিটি করপোরেশন ম্যানহোলগুলোতে ঢাকনা বসালেও পরে সেগুলো সরিয়ে ফেলে স্থানীয় একটি বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ। এরপর আর ঢাকনা লাগানো হয়নি, ফলে পথচারীরা প্রতিনিয়ত ঝুঁকির মুখে পড়ছেন।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াখালীতে আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ

ছাঁটাই শ্রমিকদের পুনর্বহালের দাবি ইসলামী শ্রমিক আন্দোলনের

স্ত্রীকে ভিডিও কলে রেখে স্বামীর আত্মহত্যা

সংসদে তোফায়েল আহমেদসহ সাবেক ১৬ এমপি-মন্ত্রীর মৃত্যুতে শোক প্রস্তাব

সিগারেট খেতে বাঁধা দেওয়ায় খুন

ইউরোপজুড়ে জিপিএস সংকেত বিঘ্নিত করছে রুশ স্যাটেলাইট

আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত ককরোচ পার্টির আন্দোলন চলবে

জাতীয় সংসদে পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী ঘোষণা

ইরানের জব্দকৃত সম্পদ নিয়ে নতুন পরিকল্পনা সাজাচ্ছে যুক্তরাষ্ট্র

১০

১০ বছরের শিশুকে ‘ধর্ষণ’, অভিযুক্তকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ

১১

৪ বার সঠিক পূর্বাভাস দেওয়া প্রতিষ্ঠান জানাল ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে

১২

আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু / মারা যাওয়া প্রত্যেক শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির

১৩

শাকিব বুবলীর দ্বিতীয় সন্তানের আগমন ঘটল কোথায়?

১৪

লাঠিসোঁটা নিয়ে বিএসএফকে ধাওয়া দিল এলাকাবাসী

১৫

এমপিওর দাবিতে অবস্থানরত শিক্ষকদের পানি-স্যালাইন দিলো ছাত্র জমিয়ত

১৬

দুই মাদক কারবারীকে ইট দিয়ে বেধড়ক মারপিট, ভিডিও ভাইরাল

১৭

২৪ বিলিয়ন ডলারের জন্যই থমকে আছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

১৮

ইসরায়েলে বন্দুকধারীদের গুলিবর্ষণ, বহু হতাহত 

১৯

বিশ্বকাপে রেকর্ড ১২৪৮ ফুটবলার, দেখে নিন ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড

২০
X