কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ০৬:১৩ পিএম
অনলাইন সংস্করণ

বিয়ে বাড়িতে ডাকাতির অভিযোগে যুবক গ্রেপ্তার

ডাকাতি মামলার আসামি কাদের মোল্লা। ছবি : কালবেলা
ডাকাতি মামলার আসামি কাদের মোল্লা। ছবি : কালবেলা

কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের ইসলামপুর গ্রামে বিয়ে বাড়িতে ডাকাতির অভিযোগে কাদের মোল্লা নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৮ জুলাই) আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রোববার (২৭ জুলাই) বিকেলে রাজবাড়ি জেলার পাংশা উপজেলার শিয়ালডাঙ্গি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামি কাদের মোল্লা (৩৫) খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের বসুয়া গ্রামের মৃত ধেনু মোল্লার ছেলে। তার বিরুদ্ধে রাজবাড়ি জেলার পাংশা থানায় আরও একটি ডাকাতি মামলা রয়েছে।

জানা গেছে, গত ২০ জুলাই খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের বিধান কুমার রায়ের মেয়ের বিয়ের দিন ধার্য ছিল। ওইদিন গভীর রাতে তার বাড়িতে বিয়ের প্রস্তুতি চলাকালে ডাকাতি হয়। এ সময় ডাকাতরা নগদ টাকা ও স্বর্ণালংকারসহ আনুমানিক ২ লাখ ৯৬ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

পরে ২২ জুলাই বিধান কুমার রায় বাদী হয়ে অজ্ঞাতনামা ১০-১২ জন ডাকাতের বিরুদ্ধে মামলা করেন। মামলার তদন্ত চলাকালে ডাকাতি ঘটনার অন্যতম হোতা কাদের মোল্লাকে গ্রেপ্তার পুলিশ।

খোকসা থানার ওসি শেখ মঈনুল ইসলাম বলেন, গত ২০ জুলাই উপজেলার শিমুলিয়া ইউনিয়নের ইসলামপুরে বিধান কুমার রায়ের বাসায় ডাকাতির ঘটনায় কাদের মোল্লা নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে আসামি। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, ডাকাত কাদের মোল্লা বিরুদ্ধে রাজবাড়ি পাংশা থানায় ডাকাতির মামলা রয়েছে। ডাকাতির ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারের অভিযান অব্যাহত আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেগে এনবিসির সাক্ষাৎকার ছেড়ে চলে গেলেন ট্রাম্প

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আজকের নামাজের সময়সূচি

এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

১০

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

১১

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

১২

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

১৩

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

১৪

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

১৫

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

১৬

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

১৭

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১৮

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

১৯

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

২০
X