নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ০৫:১৬ পিএম
অনলাইন সংস্করণ

সংঘবদ্ধ শিশু ধর্ষণ মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর আদালত থেকে আসামিদের কারাগারে নিয়ে যাচ্ছে পুলিশ। ছবি : কালবেলা
মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর আদালত থেকে আসামিদের কারাগারে নিয়ে যাচ্ছে পুলিশ। ছবি : কালবেলা

নেত্রকোনায় শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় তিনজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২৮ জুলাই) দুপুরে আসামিদের উপস্থিতিতে নেত্রকোনা জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ড. একেএম এমদাদুল হক এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরাকোনা গ্রামের কাজল চন্দ্র সরকারের ছেলে অপু চন্দ্র সরকার, একই গ্রামের আব্দুল গফুরের ছেলে মামুন ও মৃত মিয়াচানের ছেলে সুলতান।

ভুক্তভোগীর পরিবার জানায়, আসামিরা এলাকায় প্রভাবশালী হওয়ায় এ ঘটনাকে শুধু আত্মহত্যা বলে পান্নার মরদেহ দাফন সম্পন্ন করতে বাধ্য করে। পরে এ ঘটনায় আদালতের মাধ্যমে ওই বছরের ১০ সেপ্টেম্বর কবর থেকে মরদেহ উত্তোলন করে সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্তের পর পুনরায় দাফন করা হয়। পরবর্তীতে এ ঘটনায় তিন অভিযুক্ত অপু, মামুন ও সুলতান মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ৩ সেপ্টেম্বর সন্ধ্যায় ঠাকুরাকোনা রেলের পাশে থাকা মাছের ফিশারির ঘরে শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে খামার থেকে শিশুটিকে উদ্ধার করে বাড়ি নিয়ে এলে আসামিরা পরিবারটিকে বিষয়টি ধামাচাপার জন্য হুমকি দিয়ে আসে। পরদিন সকালে শিশু পান্নার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পাশের আরেকটি পরিত্যক্ত ঘর থেকে।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) নূরুল কবীর রুবেল বলেন, ২০১৮ সালের ৫ এপ্রিল পুলিশ চূড়ান্ত চার্জশিট দাখিল করে। দীর্ঘ ৯ বছর পর ১৬ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক মৃত্যুদণ্ড দিয়েছেন। রায় ঘোষণার সময় তিন আসামি আদালতে উপস্থিত ছিলেন। আমরা রাষ্ট্রপক্ষ এ রায়ে সন্তুষ্ট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংসদ সচিবালয় তদন্ত কমিটি

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’

জঙ্গল সলিমপুরে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিলেন এসপি মাসুদ আলম

বিশ্বকাপ ফুটবল ঘিরে টিভির শোরুমে ক্রেতাদের ভিড়

কোরআনে হাফেজার ঝুলন্ত লাশ উদ্ধার

ইরান চুক্তি না করলে আবারও যুদ্ধ শুরু হবে : ট্রাম্প

ভিসা মিলেছে কিন্তু যুক্তরাষ্ট্রে রাত কাটাতে বাধা ইরানি ফুটবলারদের

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আ.লীগ নেতার চিঠি

১০

গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, অভিযোগ রুমিন ফারহানার

১১

৫৫ বছরে শহীদ জিয়া গবেষণা কেন্দ্র কেন হয়নি, প্রশ্ন মঈন খানের

১২

আগামী ২০ বছর বিশ্ব ক্রিকেটকে শাসন করতে চান সূর্যবংশী

১৩

আল জাজিরা বিশ্লেষণ / ইরান যুদ্ধের ১০০তম দিন, কোথায় দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য?

১৪

কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জেলা যুবদলের শুভেচ্ছা মিছিল

১৫

এনসিটিবি ও ৪ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান 

১৬

নারী-শিশু নির্যাতন মামলা, হাইকোর্টে বিশেষ বেঞ্চের কার্যক্রম শুরু হচ্ছে

১৭

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির নতুন সভাপতি হলেন তামিম

১৮

মহিলা দল নেত্রীর অডিও ভাইরাল / ‘তুমি বেশি কমাইও না, ৬ হাজারের মধ্যে দিও’

১৯

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘এমটিবি ট্রেড এক্স’ চালু, মিলবে যে সুবিধা

২০
X