মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
তালতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ : ২৯ জুলাই ২০২৫, ০৪:০৩ পিএম
অনলাইন সংস্করণ

মাদ্রাসা মাঠ দখল করে ইউপি সদস্যের বীজতলা

মাদ্রাসা মাঠে ধানের বীজতলা, ইনসেটে ইউপি সদস্য মো. জসিম উদ্দিন। ছবি : কালবেলা
মাদ্রাসা মাঠে ধানের বীজতলা, ইনসেটে ইউপি সদস্য মো. জসিম উদ্দিন। ছবি : কালবেলা

বরগুনার তালতলী উপজেলার বড়বগী ইউনিয়নের হরিণ খোলা ছিএনএ দাখিল মাদ্রাসার মাঠ দখল করে ধানের বীজতলা করেছেন স্থানীয় ইউপি সদস্য মো. জসিম উদ্দিন মোল্লা। এতে বন্ধ হয়ে গেছে শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চা।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, বড়বগী ইউনিয়নের গ্রামের ভেতরে হরিণ খোলা ছিএনএ দাখিল মাদ্রাসা। প্রতিষ্ঠানটির সামনে উড়ছে জাতীয় পতাকা। শ্রেণিকক্ষে চলছে শিক্ষার্থীদের পাঠদান। কিন্তু মাদ্রাসার মাঠ ঘিরে খুঁটি পুঁতে জাল দিয়ে ঘেরাও করে করে সেখানে করা হয়েছে ধানের বীজতলা।

এরপর থেকে বন্ধ হয়ে গেছে শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলা, শরীরচর্চা। এছাড়া দেখা দিয়েছে চলাচলে যাতায়াতেও সমস্যা হচ্ছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থী ও স্থানীয়রা। দ্রুত মাঠ থেকে বীজতলা অপসারণের দাবি জানিয়েছেন তারা।

ইউপি সদস্য মো. জসিম উদ্দিন বলেন, বীজতলা আমাদের এলাকার চাষি আল-আমিন করেছে। ওই চাষি বিপদগ্রস্ত তাই আমি অনুমতি দিয়েছি।

হরিণ খোলা ছিএনএ দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মো. মুজ্জাম্মেল হুসাইন বলেন, মাদ্রাসা মাঠে ইউপি সদস্য মো. জসিম উদ্দিন বীজতলা করেছেন। এ ব্যাপারে আমার সঙ্গে কোনো আলোচনা করেনি বা অনুমতি নেয়নি।

তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালমা বলেন, বিষয়টি আপনাদের মাধ্যমে জানতে পেরেছি। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১০

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১১

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১২

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৩

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৪

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৫

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৬

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৭

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৮

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৯

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

২০
X