কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ৩০ জুলাই ২০২৫, ০৮:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

নদীতে গোসলে নেমে প্রাণ গেল দুই শিক্ষার্থীর

নদীতে গোসলে নেমে প্রাণ গেল দুই শিক্ষার্থীর। ছবি : কালবেলা গ্রাফিক্স
নদীতে গোসলে নেমে প্রাণ গেল দুই শিক্ষার্থীর। ছবি : কালবেলা গ্রাফিক্স

কিশোরগঞ্জের করিমগঞ্জে নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে প্রাণ গেল দুই স্কুলছাত্রীর। বুধবার (৩০ জুলাই) দুপুরে উপজেলার গুনধর ইউনিয়নের আশতকা মানিকপুর গ্রামের পাশে নরসুন্দা নদীতে এ ঘটনা ঘটে।

মৃত সাইফা (১০) করিমগঞ্জ উপজেলার দক্ষিণ আশতকা গ্রামের রতন মিয়ার মেয়ে এবং মায়মুনা (৯) একই এলাকার ইকলাস মিয়ার মেয়ে। সাইফা দক্ষিণ আশতকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এবং মায়মুনা একই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

এলাকাবাসীর বরাতে থানা পুলিশ জানায়, বুধবার দুপুরে স্কুল ছুটির পরে সাইফা ও মায়মুনা বাড়ির পাশে খেলাধুলা করছিল। খেলতে খেলতে তারা কোনো এক সময় নরসুন্দা বাড়ির পাশের নরসুন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়। স্থানীয়রা নদীতে নেমে খোঁজাখুঁজির একপর্যায়ে বিকেল ৩টার দিকে দুজনের মরদেহ উদ্ধার করে।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মাহবুব মোরশেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনার খবর পাওয়ার পর পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ নিজ বাড়িতে রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আজকের নামাজের সময়সূচি

এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

১০

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

১১

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

১২

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

১৩

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১৪

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

১৫

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

১৬

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১৭

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১৮

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১৯

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

২০
X