খুলনা ব‌্যু‌রো
প্রকাশ : ০১ আগস্ট ২০২৫, ১১:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

বাড়িতে ঢু‌কে ছু‌ড়িকাঘা‌তে যুবক‌কে হত‌্যা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

খুলনা মহানগরীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মনোয়ার হোসেন টগর নামে এক যুবককে হত্যা করা হয়েছে।

শুক্রবার (১ আগস্ট) রাত সোয়া ৯টার দিকে মহানগরীর সোনাডাঙ্গা সবুজবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবক ওই এলাকার বাসিন্দা জামাল হাওলাদারের ছেলে।

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিহত যুবক রঙের ঠিকাদার ছিলেন। রাত সোয়া ৯টার দিকে কয়েকজন যুবক তার বাড়িতে প্রবেশ করে এবং কিছু বুঝে ওঠার আগে তাকে ছুরিকাঘাত করে। বুকের ডান পাশে আঘাতটি লাগে। এরপর ওই ঠিকাদার মাটিতে লুটিয়ে পড়ে।

তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সোনাডাঙ্গা মডেল থানার এসআই আব্দুল হাই বলেন, রাত সোয়া ৯টার দিকে ৩ জন যুবক টগরের বাড়িতে আসে। তাদের দরজা খুলে দিলে গল্প করার এক পর্যায়ে ওই ৩ জন যুবকের একজন মনোয়ার হোসেন টগরের বুকের ডান পাশে ছুরি দিয়ে আঘাত করে।

তিনি আরও বলেন, হত্যাকারীরা নিহতের পূর্ব পরিচিত। তাদের সকলকে শনাক্ত করা হয়েছে। খুব শিগগিরই আসামিরা গ্রেপ্তার হবে বলে তিনি এ প্রতিবেদককে জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব: আইনমন্ত্রী

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

হাইকোর্টে নথি পৌঁছলে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

রামিসা হত্যা মামলা : আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

১০

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

১১

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

১২

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

১৪

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

১৫

 বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১৬

ঈদযাত্রায় প্রাণ হারালেন ৪৩৮ জন

১৭

নতুন উড়োজাহাজ কিনছে আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ

১৮

চট্টগ্রামজুড়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা

১৯

গাজায় শৌচাগার সংকটে মানবেতর জীবন, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

২০
X