সিলেট ব্যুরো
প্রকাশ : ০১ আগস্ট ২০২৫, ১১:০৫ পিএম
অনলাইন সংস্করণ

সাদাপাথর দেখতে গিয়ে মোটরসাইকেল আরোহী পর্যটকের মৃত্যু

নিহত জিসান আহমদ। ছবি : সংগৃহীত
নিহত জিসান আহমদ। ছবি : সংগৃহীত

সিলেটের সাদাপাথরে যাওয়ার পথে বিমানবন্দর সড়কের বড়শালা এলাকায় রাস্তার ডিভাইডারের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে মো. জিসান আহমদ (২৩) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন।

শুক্রবার (১ আগস্ট) দুপুরে ২টার দিকে বিমানবন্দর সড়কের বড়শালা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার ওসি সৈয়দ মো. আনিসুর রহমান।

নিহত জিসান আহমদ সিলেটের বিশ্বনাথ উপজেলার বাসিন্দা। আহত যুবক হচ্ছেন মো. হাসান (২৪)।

জানা যায়, শুক্রবার সকালে বিশ্বনাথ থেকে মোটরসাইকেলে করে ভোলাগঞ্জের সাদাপাথর এলাকায় ঘুরতে যাচ্ছিলেন জিসান ও হাসান। দুপুর ২টার দিকে মোটরসাইকেলে করে যাওয়ার পথে নগরীর এয়ারপোর্ট সড়কের বড়শালা এলাকায় সড়কের ডিভাইডারের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। ঘটনাস্থলেই জিসানের মৃত্যু হয়। তার সঙ্গে থাকা হাসান আহত হয়েছেন। স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করেছেন।

সিলেটের বিমানবন্দর থানার ওসি সৈয়দ মো. আনিসুর রহমান কালবেলাকে বলেন, সাদাপাথরে যাওয়ার পথে বিমানবন্দর সড়কের বড়শালা এলাকায় রাস্তার ডিভাইডারের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন। জিসান আহমদের লাশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ২০

শূন্যরেখায় অনিশ্চয়তার ৫৬ ঘণ্টা

বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার

জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু

বুবলীর খবরের মাঝেই অপুর পোস্টে কিসের ইঙ্গিত!

দীর্ঘ দুই দশক পর নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া

বাংলাদেশের ফাইনালে ওঠার লড়াই আজ

রামিসা হত্যা মামলার রায় পর্যবেক্ষণে যা বললেন আদালত

প্রতিবাদ সভায় বক্তারা / চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার কোনো সুযোগ নেই

দক্ষিণ লেবাননের আরও কয়েকটি শহরে ইসরায়েলি হামলা

১০

মৃত মাকে দেখতে যাওয়ার পথে প্রাণ গেল মেয়ের

১১

খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি

১২

চরিত্র হনন: এক নীরব ঘাতক

১৩

সব ডেথ রেফারেন্সই দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন: আইনমন্ত্রী

১৪

ইসরায়েলের গুপ্তচরবৃত্তির হুমকিতে সতর্ক পেন্টাগন

১৫

উত্তাপহীন বিসিবি নির্বাচনে ৩৫ মিনিটে পড়েছে ১ ভোট

১৬

ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কের বিরুদ্ধে

১৭

অঝোরে কাঁদছিলেন রামিসার বাবা, চোখ বন্ধ রেখেছিলেন স্বপ্না

১৮

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

১৯

রামিসা হত্যা মামলা / রায়ের সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

২০
X