জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫, ০৩:১৭ এএম
আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ০৭:২৮ এএম
অনলাইন সংস্করণ

বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

পদ্মা সেতু দক্ষিণ টোলপ্লাজা এলাকায় বাসচাপায় দুমড়েমুচড়ে যাওয়া মোটরসাইকেল। ছবি : কালবেলা
পদ্মা সেতু দক্ষিণ টোলপ্লাজা এলাকায় বাসচাপায় দুমড়েমুচড়ে যাওয়া মোটরসাইকেল। ছবি : কালবেলা

শরীয়তপুরের জাজিরা নাওডোবা প্রান্তে পদ্মা সেতুর ঢালে বাসচাপায় দুই মোটরসাইকেলের আরোহী নিহত হয়েছেন।

শনিবার (২ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার নাওডোবা প্রান্তে পদ্মাসেতু দক্ষিণ টোলপ্লাজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্রের ভিত্তিতে তার পরিচয় শনাক্ত করা গেছে। তিনি হলেন মোহাম্মদ আলী অন্তু। তিনি ঢাকার সাভারের হেমায়েতপুর এলাকার মো. গোলাম কিবরিয়ার ছেলে। অন্য নিহত ব্যক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে দুজন একই এলাকার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত ১০টার দিকে একটি মোটরসাইকেল জাজিরার পদ্মা সেতু সার্ভিস এরিয়া থেকে এক্সপ্রেসওয়েতে ওঠার সময় পদ্মা সেতু পার হয়ে আসা অজ্ঞাত একটি বাস মোটরসাইকেলটিকে পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই দুই আরোহী নিহত হন।

খবর পেয়ে পদ্মা সেতু দক্ষিণ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেল ও মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে পদ্মা সেতু দক্ষিণ থানার ওসি মো. নকিব আকরাম হোসেন বলেন, আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে শিবচর হাইওয়ে থানায় অবগত করেছি। তারা এসে মরদেহ নিয়ে গেছে। মোটরসাইকেলের একজন আরোহীর পরিচয় পাওয়া গেছে। এ ছাড়া অন্যজনের পরিচয় শনাক্তে কাজ চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১০

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১১

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১২

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৩

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৪

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৫

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৬

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

১৭

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

১৮

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

১৯

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

২০
X