গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫০ পিএম
অনলাইন সংস্করণ

কন্যাসন্তানের জন্ম দেওয়া ধর্ষণের শিকার সেই শিশুকে আর্থিক অনুদান

কন্যাসন্তানের জন্ম দেওয়া ধর্ষণের শিকার সেই শিশুকে আর্থিক অনুদান দিল উপজেলা প্রশাসন। ছবি : কালবেলা
কন্যাসন্তানের জন্ম দেওয়া ধর্ষণের শিকার সেই শিশুকে আর্থিক অনুদান দিল উপজেলা প্রশাসন। ছবি : কালবেলা

নাটোরের গুরুদাসপুরে কন্যাসন্তানের জন্ম দেওয়া ধর্ষণের শিকার সেই শিশুকে আর্থিক অনুদান প্রদান করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ধর্ষিতা সেই সিজারিয়ান শিশুর দাদির হাতে আর্থিক অনুদান নগদ ১০ হাজার টাকা তুলে দেন উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন ও ইউএনও শ্রাবণী রায়। এ সময় কর্মরত ডাক্তারসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জানা যায়, উপজেলার দক্ষিণ নাড়িবাড়ীতে থাকত দাদির কাছে সেই শিশু। শিশুটি গুরুদাসপুর উপজেলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণির ছাত্রী। প্রতিবেশী সম্পর্কে দাদা জাহিদুল খাঁর (৫২) লালসার শিকার হয় সেই শিশু। পরে ১১ বছর বয়সী শিশুশিক্ষার্থী ধর্ষণে গর্ভবতী হওয়ার বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করা হলে প্রশাসন তার দেখভালের দায়িত্ব নেয়।

গত ২ সেপ্টেম্বর শনিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেই শিশুটির সিজারিয়ান অপারেশন হয়। জন্ম দেয় ফুটফুটে এক কন্যাসন্তান। এ খবরে নতুন পোশাক ও ফলমূল নিয়ে শিশুটির মা ও জন্ম নেওয়া কন্যাসন্তানকে দেখতে ছুটে যান ইউএনও শ্রাবণী রায়। চিকিৎসাধীন শিশু ও তার সন্তান উভয়েই সুস্থ রয়েছে।

ইউএনও শ্রাবণী জানান, আমি অবগত হওয়া মাত্রই শিশুটির যাবতীয় দেখভালের দায়িত্ব নিই। প্রশাসনের পক্ষ থেকে সিজারিয়ানের পরবর্তীতে শিশুটির ও তার কন্যাসন্তানের চিকিৎসার জন্য নগদ ১০ হাজার টাকা প্রদান করা হয়েছে।

পরবর্তীতে সেই শিশুটিকে আরও সহযোগিতার আশ্বাস দেন তিনি। অসুবিধা হওয়া মাত্রই তাঁকে অবগত করার কথা বলেন তিনি। এ সময় তিনি আটক ধর্ষকের সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা করেন।

গত বছরের নভেম্বর মাসে বাড়িতে কেউ না থাকার সুযোগে শিশুটিকে ধর্ষণ করে অভিযুক্ত জাহিদুল। ধর্ষক একই গ্রামের কালু খাঁর ছেলে। স্থানীয়ভাবে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালান অভিযুক্ত। ব্যর্থ হলে গা-ঢাকা দেন। গত ১৮ জুন তার বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন ভুক্তভোগীর দাদি। ১০ মাস পর থেকে ২৫ আগস্ট পলাতক ধর্ষক ফরিদপুরের আলফাডাঙ্গার হেলেঞ্চা এলাকা থেকে গ্রেপ্তার করে র‌্যাব। বর্তমানে সে জেলহাজতে রয়েছে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেলে পর্দা নামছে নতুন কুঁড়ির প্রথম আসরের, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী

বক-পানকৌড়ির কলতানে সন্ধ্যা নামে যে গ্রামে

ধসে পড়া ঘরে বিধবা মিলন রানী দাসের মানবেতর জীবনযাপন

নারী শিক্ষার্থীকে হয়রানির অভিযোগ রাবি ছাত্রদল কর্মীর বিরুদ্ধে

যুক্তরাষ্ট্রের হামলা বন্ধ থাকায় পাল্টা হামলাও থামিয়েছে ইরান

নবম পে-স্কেল নিয়ে নতুন জটিলতা, পেছানোর পরামর্শ আইএমএফের

দীর্ঘ বিরতির পর চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু আজ

দুর্নীতির দায়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বরখাস্ত

ইরাকের কুর্দিস্তানে ভূমিকম্প

রাজধানীতে আজ কেমন থাকবে আবহাওয়া

১০

ইএসডিও গবেষণা  / সহজে চিনে নিন ক্ষতিকর ‘মাইক্রোপ্লাস্টিক’ মুক্ত টুথপেস্ট কোনটি

১১

গুনে গুনে ঘুষ নেওয়া সেই ভূমি কর্মকর্তা বরখাস্ত

১২

এসিআই কোম্পানিতে নিয়োগ, এইচএসসি পাসেই আবেদনের সুযোগ

১৩

সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন বন্ধে ইসরায়েলের প্রতি আহ্বান জাতিসংঘের

১৪

বাড়িতে হামলা চালিয়ে বিএনপি কর্মীকে হত্যা

১৫

হজের প্রাথমিক নিবন্ধন শুরু, চলবে কতদিন 

১৬

ইংল্যান্ডের বেলাভূমিতে বাঙালি ছোঁয়া, প্রবাসে শেকড়ের মেলবন্ধন

১৭

লেবাননের সার্বভৌমত্বের শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চায় ইরান

১৮

২৭ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৯

২৭ জুলাই / আজকের নামাজের সময়সূচি

২০
X