রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জে যুবলীগ নেতার নেতৃত্বে হামলার অভিযোগ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১০। ছবি : কালবেলা
নারায়ণগঞ্জের রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১০। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাকান্দাইল ইউনিয়ন যুবলীগের সভাপতি শফিকুল ইসলামের নেতৃত্বে প্রতিপক্ষের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।

পরে এ ঘটনাকে কেন্দ্র করে যুবলীগের দুইপক্ষের মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে দুইপক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। গত রোববার রাতে উপজেলা গোলাকান্দাইল নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনায় দুইপক্ষই রূপগঞ্জ থানায় পৃথক অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, গোলাকান্দাইল ইউনিয়ন যুবলীগের সভাপতি শফিকুল ইসলামের সঙ্গে ৬নং ওয়ার্ড যুবলীগের সভাপতি পদপ্রত্যাশী আনোয়ারের দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। এর জের ধরে রোববার রাত ৯টার দিকে উপজেলার যুবলীগের সভাপতি শফিকুলের নেতৃত্বে শ্যামল, মাসুম, জিপু শিকদার, মাহফুজ, আল-আমিন, রনি, জাকির, হৃদয়সহ অজ্ঞাত ৭-৮ জন পিস্তল ও দেশি অস্ত্র হাতে আব্দুল মতিন ও হামিদা বেগমসহ বেশ কয়েকজনের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়।

এ সময় সন্ত্রাসীরা শাহদাত নামে এক যুবকের বুকের ওপর পিস্তল ঠেকিয়ে তাকে মারধর করে ও তার দোকান লুটপাট করে নিয়ে যায়। তা ছাড়া সন্ত্রাসীরা ফারিয়া নামে দেড় মাসের শিশুকে বুকের উপরে পিস্তল ঠেকিয়ে হত্যার চেষ্টা চালায়।

পরে রাত ১০টার দিকে যুবলীগের সভাপতি পদপ্রত্যাশী আনোয়ারের লোকজনের সঙ্গে শফিকুল ইসলামের লোকজনের সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সময় দুই গ্রুপের মাঝে ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ ঘটনায় দুইপক্ষের অন্তত ১০ জন আহত হয়।

এ ব্যাপারে ইউনিয়ন যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম বলেন, যারা মারামারি করেছে তারা সবাই আমার লোকজন। তবে আমার নেতৃত্বে হামলা-ভাংচুর হয়েছে এ বিষয়টি সঠিক নয়। আমি এলাকায় সবাইকে নিয়ে চলতে চাই। এ ব্যাপারে আনোয়ারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি এ এফ এম সায়েদ বলেন, এ ঘটনায় দুইপক্ষেরই পৃথক অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

সেই ফিলিস্তিনি কিশোরীকে ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে: এমপি মান্নান

দুশ্চিন্তা দূর করার সহজ ৫ আমল

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে প্রাণ গেল ৬ বাংলাদেশির

১০

স্বপ্ন ভেঙে কফিনে ফিরল দুই ভাই, অশ্রুসিক্ত বিদায়ে দাফন 

১১

এনডিটিভির এক্সক্লুসিভ / সীমান্তে চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, ভারতের জবাব দিতে ঢের দেরি

১২

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

১৩

শামীম ওসমানের মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১২ আগস্ট

১৪

মাভাবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক মো. আনিসুর রহমান

১৫

রাবিতে সংঘর্ষের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

১৬

কাঁচামরিচের ট্রিপল সেঞ্চুরি

১৭

১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি: এ্যানি

১৮

একই দিনে জেলেনস্কি ও নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

১৯

স্নিগ্ধার অভিযোগে নাম জড়ানো নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া

২০
X