সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫, ১১:৫৯ এএম
অনলাইন সংস্করণ

রেললাইনে শিকল পেঁচিয়ে নাশকতার চেষ্টা

নাটোরে মাধনগর রেলস্টেশন সংলগ্ন পলাশীতলা রেললাইনে শিকল পেঁচিয়ে তালাবদ্ধ করে রাখা হয়। ছবি : কালবেলা
নাটোরে মাধনগর রেলস্টেশন সংলগ্ন পলাশীতলা রেললাইনে শিকল পেঁচিয়ে তালাবদ্ধ করে রাখা হয়। ছবি : কালবেলা

নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর রেলস্টেশন সংলগ্ন পলাশীতলা রেললাইনে শিকল পেঁচিয়ে তালাবদ্ধ করে রাখার ঘটনায় সম্ভাব্য দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে একটি আন্তঃনগর ট্রেন। এরপর রেলওয়ে কর্তৃপক্ষ এবং পুলিশ ঘটনাস্থলে এসে শিকলটি কেটে রেললাইনকে শঙ্কামুক্ত করে।

রোববার (৩ আগস্ট) রাত ১১টার দিকে মাধনগর রেলস্টেশনের দক্ষিণপাশে রেললাইনে তালাবদ্ধ শিকল প্যাঁচানো অবস্থায় দেখে স্থানীয়রা নলডাঙ্গা থানা পুলিশ এবং রেল কর্তৃপক্ষকে খবর দেয়। এরপর তারা শিকলটি কেটে রেললাইনকে শঙ্কামুক্ত করেন।

স্থানীয় বাজারের ব্যবসায়ী জসিম উদ্দিন, মোস্তাফিজুরসহ অনেকে বলেন, আমরা বাজার থেকে বাড়িতে যাওয়ার সময় স্টেশনের দক্ষিণে পলাশীতলায় রেলে শিকল ও তালা দেখতে পাই।

প্রাথমিকভাবে পুলিশের ধারণা, নাশকতার উদ্দেশ্যে অজ্ঞাত দুর্বৃত্তরা রেললাইনে তালাবদ্ধ শিকল লাগিয়েছিল।

এ বিষয়ে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ঘটনার খবর শুনে পুলিশ ছুটে যায়। এরপর মাধনগর স্টেশন মাস্টার এবং আত্রাই থেকে মিস্ত্রি এসে শিকল কেটে দেয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১০

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১১

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১২

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৩

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৪

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৫

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৬

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৭

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৮

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৯

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

২০
X