রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ : ১৭ জুন ২০২৩, ১১:৫৯ এএম
আপডেট : ১৭ জুন ২০২৩, ১২:৫০ পিএম
অনলাইন সংস্করণ

সাজেকে ডায়রিয়ায় স্বামী-স্ত্রীর মৃত্যু

রাঙামাটি জেলার ম্যাপ।
রাঙামাটি জেলার ম্যাপ।

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের লংথিয়ানপাড়ায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। দুর্গম নতুন বেটলিংপাড়া গ্রামের বাসিন্দা মেলাতি ত্রিপুরা (৫০) ও স্বামী বাহন ত্রিপুরা (৫৫) বাপের বাড়িতে একটি অনুষ্ঠানে যোগ দিতে এলে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে শুক্রবার রাত ৩টার দিকে তাদের মৃত্যু হয়।

রাঙামাটির সিভিল সার্জন ডা. বিপাশ খীসা জানান, সাজেকে শুক্রবার রাতে ডায়রিয়া আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। আমরা ধারণা করছি খাবারের সমস্যা থেকে তাদের ডায়রিয়া হয়েছে, কারণ তারা একটা অনুষ্ঠানে যোগ দিতে শ্বশুরবাড়ি লংথিয়ানপাড়ায় গিয়েছিলেন এবং খাওয়া দাওয়া করেছিলেন। আমাদের জানা মতে সেখানে আর কোনো রোগী না থাকায় আমরা কোনো মেডিকেল টিম পাঠাচ্ছি না।

তবে সাজেক ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মেম্বার বন বিহারি চাকমা জানান, সেখানে আরও দুজন ডায়রিয়ায় অসুস্থ আছে বলে আমি খবর পেয়েছি কারবারির মাধ্যমে। তাদের জন্য ওষুধ পাঠানো হয়েছে ইউনিয়ন পরিষদ থেকে।

উল্লেখ্য গত ৭ জুন একই পাড়ায় দুজনের মৃত্যু হয় ডায়রিয়ায়, আক্রান্ত হয় আরও ৩৯ জন। তখন জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে দুর্গম সে গ্রামে তিনটি মেডিকেল টিম পাঠানো হয়। যারা ৮ জুন সেখানে যায় এবং ১৩ জুন সবাইকে সুস্থ করে ফিরে আসে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

১০

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

১১

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

১২

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

১৩

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

১৪

মেয়েটিকে রক্ষা করুন, সংসদ সদস্যকে ইমপিচ করুন: জামায়াত এমপির ভিডিওকাণ্ডে শাহেদ আলম

১৫

জাতিসংঘে সেতুমন্ত্রী / সড়ক দুর্ঘটনা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার আহ্বান 

১৬

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

১৭

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

১৮

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

১৯

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

২০
X