বগুড়া ব্যুরো
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫, ০৩:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

বগুড়ায় শহীদ মাহবুব আলী খানের ৪১তম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

দোয়া মাহফিলে অংশ নেন কলেজের সাবেক ও বর্তমান ছাত্র, চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা। ছবি : কালবেলা
দোয়া মাহফিলে অংশ নেন কলেজের সাবেক ও বর্তমান ছাত্র, চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা। ছবি : কালবেলা

নৌবাহিনীর সাবেক প্রধান ও মহান মুক্তিযুদ্ধের বীর সেনানায়ক এবং জাতীয়তাবাদী রাজনৈতিক ধারার অন্যতম অগ্রনায়ক শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয়েছে খতমে কোরআন ও দোয়া মাহফিল।

মরহুম মাহবুব আলী খান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী, খ্যাতিমান চিকিৎসাবিদ ডা. জুবাইদা রহমানের বাবা।

বুধবার (৬ আগস্ট) বাদ জোহর বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের কেন্দ্রীয় মসজিদে আয়োজিত এ দোয়া মাহফিলে অংশ নেন কলেজের সাবেক ও বর্তমান ছাত্র, চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা।

দোয়া মাহফিলের আয়োজন করে ‘ন্যাশনালিস্টস অব শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ’ (সাবেক ও বর্তমান ছাত্রদল)। দোয়া মাহফিলে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে অংশ নেন কেন্দ্রীয় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সাবেক যুগ্ম মহাসচিব এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক কর্নেল মো. মহসীন, কলেজের ভাইস প্রিন্সিপাল ডা. আবু হেনা মো. মোস্তফা কামাল, বিএমএ বগুড়া জেলা শাখার আহ্বায়ক অধ্যাপক ডা. আজফারুল হাবিব রোজ, সদস্য সচিব ডা. ওয়াহেদ, ডা. আহসানুল শিপন, ডা. লায়েল, ডা. রাসেল, ডা. আমিনুর রহমান হীরা, ডা. তাপস দাস, ডা. সাঈদ, ডা. মনিরুজ্জামান মনির, ডা. সুলতান শরীফ, ফয়সাল মাহবুব জয়, আফরাযীম আজাদসহ অন্য চিকিৎসকরা।

বক্তারা শহীদ মাহবুব আলী খানের দেশপ্রেম, সততা ও প্রশাসনিক দক্ষতার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, জাতির ক্রান্তিলগ্নে শহীদ মাহবুব আলী খানের মতো ত্যাগী ও দূরদর্শী নেতৃত্ব আজও অনুকরণীয়।

অনুষ্ঠানে কোরআনখানি শেষে শহীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় এবং গরিব-দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১০

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১১

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১২

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৩

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১৪

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১৫

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১৬

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

১৭

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১৮

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১৯

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

২০
X