সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৫, ১০:৪৫ পিএম
আপডেট : ০৯ আগস্ট ২০২৫, ০১:০৩ এএম
অনলাইন সংস্করণ

অবেশেষ সাভারের সেই শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

শ্রমিক লীগ নেতা নাজমুল হক ইমু। ছবি : কালবেলা
শ্রমিক লীগ নেতা নাজমুল হক ইমু। ছবি : কালবেলা

জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা হতাহতের ঘটনায় করা মামলায় অবশেষে গ্রেপ্তার হলেন আলোচিত শ্রমিক লীগ নেতা নাজমুল হক ইমু (২৯), যিনি সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে এনে বিচারের দাবি করে আলোচনার কেন্দ্রে আসেন।

শুক্রবার (৮ আগস্ট) দুপুরে তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান। এর আগের দিন বৃহস্পতিবার রাতে আশুলিয়ার জামগড়া ছয়তলা এলাকায় র‌্যাব-৪-এর একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।

গ্রেপ্তার নাজমুল আশুলিয়ার জামগড়ার বাবুল হোসেন ওরফে জসিমের ছেলে। তিনি আশুলিয়া থানা শ্রমিক লীগের সাবেক প্রচার সম্পাদক এবং জাতীয় শ্রমিক লীগের আশুলিয়া আঞ্চলিক কমিটির সদস্য ছিলেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক গোয়েন্দা কর্মকর্তা জানান, ইমু দীর্ঘদিন ধরেই গোপনে ক্ষমতাসীন দলের পুনর্গঠনে সক্রিয় ভূমিকা রেখে চলেছিলেন। পলাতক আওয়ামীপন্থি একাধিক নেতার সহায়তায় তিনি বিভিন্নভাবে অর্থ ও লোকবল পাচ্ছিলেন।

গোয়েন্দা সূত্রে আরও জানা যায়, ইমু শুধু শ্রমিক লীগে নয়, আশুলিয়া থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সুমন আহমেদ ভূঁইয়ার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।

তার একটি ফেসবুক ভিডিও ভাইরাল হয়, যেখানে ১৫ আগস্ট উপলক্ষে আয়োজিত এক দোয়া মাহফিলে বক্তব্য দেন তিনি। ভিডিওতে ইমুকে বলতে শোনা যায়, ‘গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড তারেক জিয়া লন্ডনে লুকিয়ে আছে। তাকে দেশে এনে বিচার করতে হবে। বঙ্গবন্ধুর খুনিদের পুরস্কৃত করেছিল জিয়াউর রহমান। তাদেরও এনে ফাঁসি কার্যকর করতে হবে।’

ভিডিওটি ভাইরাল হতেই তিনি আবারও আত্মগোপনে চলে যান।

আশুলিয়া থানার ওসি জানান, ছাত্র-জনতা হত্যার মামলার আসামি হিসেবে র‌্যাব তাকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে। আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে এবং সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাকাতির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৫

বিশ্বকাপ শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে কারা?

বাস খাদে পড়ে নিহত ৪

নতুন করে সংঘাত, নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত

ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে চীন-উত্তর কোরিয়া সম্পর্ক: শি জিনপিং

সব রেকর্ড ভাঙছে ২০২৬ বিশ্বকাপ! ফুটবল ইতিহাসে এই প্রথম ঘটতে যাচ্ছে যা কিছু

আজ বেস্ট ফ্রেন্ড দিবস

তার চুরির সময় বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল যুবকের

উত্তর কোরিয়ায় পৌঁছেছেন শি জিনপিং, স্বাগত জানালেন কিম জং উন ও তার স্ত্রী

১০

কেন ঢাক-ঢোল বাজিয়ে শতবর্ষী বাবাকে দাফনের চেষ্টা ছেলের

১১

বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের

১২

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে এমপির মামলার আবেদন খারিজ

১৩

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

১৪

ভুট্টার দাম না পাওয়ায় দুশ্চিন্তায় চাষিরা

১৫

মবতন্ত্র রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি

১৬

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

১৭

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে লঞ্চঘাট

১৮

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

১৯

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

২০
X