কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৫, ১১:১৩ পিএম
অনলাইন সংস্করণ

কেশবপুরে নারী সমাবেশ অনুষ্ঠিত 

ইউনিয়ন পরিষদ চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। ছবি : কালবেলা
ইউনিয়ন পরিষদ চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। ছবি : কালবেলা

যশোরের কেশবপুর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) বিকেলে ইউনিয়ন পরিষদ চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা বাবুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ।

আবুল হোসেন আজাদ বলেন, ‘বাংলাদেশকে একটি গণতান্ত্রিক ও মানবিক দেশ হিসেবে গড়ে তুলতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা সংস্কার কর্মসূচি দিয়েছেন। সেখানে নারী সমাজের জীবনমান উন্নয়নের কথাও রয়েছে। আছে নারীদের নামে ফ্যামিলি কার্ড প্রণয়নের কথা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সম্প্রতি ঘোষণা দিয়েছেন, আগামী নির্বাচনে জনগণের ভোটে বিজয়ী হয়ে সরকার গঠন করলে ৫০ লাখ নারীকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে।’

এ সময় বিএনপির এই কেন্দ্রীয় নেতা আগামী নির্বাচনে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে জাতীয়তাবাদী দলের প্রার্থীকে ধানের শীষে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সবার প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে সাতবাড়িয়া ইউনিয়ন বিএনপির নেতারাসহ প্রায় সহস্রাধিক নারী উপস্থিত ছিলেন। তারা আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে সর্বোতভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

নারী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, সিনিয়র সহ-সভাপতি রেহেনা আজাদ, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস।

এ ছাড়া আরও বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, উপজেলা কৃষক দলের সদস্য সচিব কেএম আজিজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব বাবুল রানা বাবু, উপজেলা মহিলা দলনেত্রী নুরুন্নাহার নুরি, রুবিয়া খাতুন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ টিকিট নিয়ে অনিয়ম করছে যুক্তরাষ্ট্র : ইরান

৬৬ জনকে চাকরি দেবে জেলা প্রশাসকের কার্যালয়, এসএসএসি পাসেই আবেদন

লাল কার্ড দেখলেই ফ্রি পিৎজা

যুবদল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

ঢাকার দুই সিটির প্রশাসক সরকারি টাকায় নির্বাচনী প্রচার চালাচ্ছেন: আসিফ

রিকশায় যাওয়ার পথে জজ বান্ধবীর কথা স্মরণ করে অভিজ্ঞতা জানালেন মাহমুদা মিতু

আয়াতুল্লাহ খামেনির জানাজা নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান ইরানের

যাত্রাবাড়ীতে ১৬ হাজার ইয়াবাসহ দক্ষিণাঞ্চলের কুখ্যাত মাদককারবারি গ্রেপ্তার

সীমান্তের ৮ পয়েন্ট দিয়ে শতাধিক নাগরিককে পুশইনের চেষ্টা

অর্থবছর হিসেবে জুন-জুলাইকে পরিবর্তনের দাবি বিরোধীদলের

১০

আ.লীগের দুই নেতা গ্রেপ্তার 

১১

হাইকোর্টে জামিনের পর জেলগেটে ফের আটক আ.লীগ নেতা

১২

মেসির হ্যাটট্রিকের এই দিনে ব্রাজিলকে হারিয়েছিল আর্জেন্টিনা

১৩

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

১৪

অসহায় বাবার আকুতি, সন্তানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা তারিক

১৫

বিপুল পুলিশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডির তল্লাশি

১৬

‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’

১৭

তারল্য চাপ সামলাতে ১০ হাজার কোটি টাকা সহায়তা চায় ইসলামী ব্যাংক

১৮

বাজেটে নতুন উদ্যোক্তাদের জন্য বড় সুখবর

১৯

বিশ্বনেতাদের সামনে শ্রমিক অধিকারের দাবি তুললেন শিমুল বিশ্বাস

২০
X