আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ০৮:২৮ এএম
অনলাইন সংস্করণ

সাড়ে ১২ লাখ টাকা নিয়ে নিখোঁজ, লাশ মিলল নদীতে

নিহত রিজন মিয়া। ছবি : সংগৃহীত
নিহত রিজন মিয়া। ছবি : সংগৃহীত

নেত্রকোনার আটপাড়ায় মগড়া নদী থেকে হাত বাঁধা অবস্থায় মো. রিজন মিয়া নামের এক বিকাশ কর্মীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের ঘাগড়া গ্রামের পাশে মগড়া নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এর আগে রোববার (১০ আগস্ট) সকালে জেলা শহরের বিকাশ অফিস থেকে সাড়ে ১২ লাখ টাকা নিয়ে বের হন তিনি। বিকেল ৩টার পর থেকে তাকে আর পাওয়া যাচ্ছিল না। নিহত রিজন মিয়া জেলা শহরের পশ্চিম নাগড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে।

আটপাড়া থানার পরিদর্শক (তদন্ত) প্রদীপ কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রিজন মোবাইল ব্যাংকিং বিকাশের কর্মী হিসেবে জেলা শহরে কর্মরত ছিলেন। অন্যান্য দিনের মতো রোববার (১০ আগস্ট) সকালে বিকাশ অফিস থেকে সাড়ে ১২ লাখ টাকা নিয়ে বের হন। পরে বিকেল ৩টার পর থেকে তার মোবাইলফোন বন্ধ হয়ে যায়। এতে রিজনের সঙ্গে আর যোগাযোগ করা যাচ্ছিল না।

বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে রাতে নেত্রকোনা সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন পরিবারের লোকজন। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে আটপাড়া উপজেলার ঘাগড়া গ্রামের পাশে মগড়া নদীতে অর্ধগলিত একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে এটি রিজনের লাশ বলে শনাক্ত করে তার পরিবারের লোকজন।

আটপাড়া থানার পরিদর্শক (তদন্ত) প্রদীপ কুমার চক্রবর্তী বলেন, মরদেহের সুরতহাল শেষে পরিচয় শনাক্ত করা হয়েছে। নেত্রকোনা সদর হাসপাতালে মরদেহের ময়নাতদন্ত করা হয়েছে। এ ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১০

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১১

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১২

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

১৩

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

১৪

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

১৫

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

১৬

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

১৭

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

১৮

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

১৯

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

২০
X